Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

ভালোবাসা দিবসে আসছে জিসুর অ্যালবাম

কিম জিসু | ছবি: ইনস্টাগ্রাম

আগামী ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ গার্ল ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের ভোকাল কিম জিসু নিয়ে আসছে তার নতুন অ্যালবাম।

দক্ষিণ কোরিয়ান গণমাধ্যম সুমপি ডটকমের খবরে, জিসুর এজেন্সি ব্লিসু এন্টারটেইমেন্ট নিশ্চিত করেছেন কে-পপ গায়িকার নাম প্রকাশ্যে না আসা অ্যালবামটি প্রকাশিত হবে আগামী ভালোবাসা দিবসেই। এটি হতে যাচ্ছে কিম জিসুর দ্বিতীয় সোলো অ্যালবাম।

এর আগে জিসুর ‘মি’ নামের অ্যালবামটি এসেছিল ২০২৩ সালে। ওই বছরই মার্চে ‘ফ্লাওয়ার’ গান দিয়ে একক ক্যারিয়ারে যাত্রা শুরু করেন এই ব্ল্যাকপিংক তারকা। এমনকি ইউকে অফিসিয়াল সিঙ্গেলস চার্টে ৩৮ নম্বরে তখন জায়গা করে নেয় ‘ফ্লাওয়ার’ গানটি। আইটিউনসে বিশ্বের ৫৭ দেশে শীর্ষ স্থানে ও স্পটিফাইয়ের বৈশ্বিক তালিকার ষষ্ঠ অবস্থানেও নাম লেখায় জিসুর ‘ফ্লাওয়ার’।

গানের পাশাপাশি ‘স্নোড্রপ’ কে-ড্রামা দিয়ে অভিনয়েও অভিষেক হয়েছে এই ব্ল্যাকপিঙ্ক তারকার। নতুন অ্যালবামের আগে আগামী ৭ ফেব্রুয়ারি প্রচারিত হতে যাচ্ছে জিসু অভিনীত নতুন কোরিয়ান ওয়েব সিরিজ ‘নিউটোপিয়া’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের
0
Share