Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ২, ২০২৬

ভারতে নিষিদ্ধ হলেন আতিফ আসলাম-ফতেহ আলী খান

কাশ্মীরের পেহেলগামে হামলার ইস্যুতে পাকিস্তানি তারকা হানিয়া আমির ও মাহিরা খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এবার ভারতে নিষিদ্ধ হলেন আতিফ আসলাম, রাহাত ফতেহ আলী খান ও ফাওয়াদ খান।

শুক্রবার তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু শিল্পীর প্রোফাইল হাইড করে রাখা হয়েছে যেমন— সানাম সাঈদ, বিলাল আব্বাস, ইকরা আজিজ, ইমরান আব্বাস এবং সজল আলিসহ আরো অনেকের।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পেহেলগাম কাণ্ডের পর থেকেই ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে চলছে উত্তেজনাকর পরিস্থিতি। এই ঘটনার জন্য পাকিস্তানকেই দায়ী করছে ভারত। এ কারণে প্রতিবেশী দেশটির বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে ভারত। পাকিস্তানি শিল্পীদেরও যাতে এই দেশে নিষিদ্ধ করা হয়, সেই দাবিও উঠেছে।

সেই সূত্রধরে হানিয়া আমির ও মাহিরা খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়।

তাদের অ্যাকাউন্ট ব্লক করার এক দিন পরই শুক্রবার ফাওয়াদ খান, রাতে ফতেহ আলী খান ও আতিফ আসলামের অ্যাকাউন্ট ব্লক করা হয়। ভারতে এসব তারকার অসংখ্য অনুরাগী ও ভক্ত রয়েছেন।  এই  ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্ত ও অনুরাগীরা।   

এখন যদি ফাওয়াদ খান, আতিফ আসলাম এবং রাহাত ফতেহ আলি খানের অ্যাকাউন্টে খুঁজতে গেলে ইনস্টাগ্রাম জানান দেবে, ‘ভারতে এই অ্যাকাউন্ট সচল নেই। এর কারণ হলো, আমরা এই অ্যাকাউন্টগুলো সীমাবদ্ধ করার জন্য একটি আইনি অনুরোধ মেনে চলছি’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইরানে আমেরিকার হামলায় নিন্দা জানিয়েছে হলিউড তারকারা

হলিউড তারকারা ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তেহরানসহ দেশটির বিভিন্ন…
ইরানে আমেরিকার হামলায় নিন্দা

আলভীর স্ত্রী ইকরা মৃত্যুর আগে বান্ধবীকে যা জানিয়েছিলেন

জাহের আলভী ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যু ঘিরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।…
আলভীর স্ত্রী ইকরা মৃত্যুর আগে
0
Share