Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

ভারত সরকারের সিদ্ধান্তে বন্ধ হল অমিতাভের কণ্ঠ  

ভারতের মহাতারকা অমিতাভ বচ্চনের ভরাট কণ্ঠ রূপালি পর্দার সবচেয়ে জোরালো কণ্ঠ হিসেবেই বিবেচিত হয়। সে কারণেই তার কণ্ঠ ব্যবহৃত হয়ে আসছিল ভারত সরকার কতৃক সচেতনতামূলক কলার টিউনে। তবে এখন থেকে অমিতাভের কণ্ঠ আর শোনা যাবে না।

ভারতের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, আর ব্যবহার করা হবে না অমিতাভ বচ্চনের কণ্ঠে রেকর্ড করা কলার টিউন।

সাইবার অপরাধ, কভিড সতর্কতা বা স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে গত কয়েক বছর ধরে বিগ বির গম্ভীর কণ্ঠে রেকর্ড করা কলার টিউন ব্যবহার করা হচ্ছিল। ভারতের সরকারি মোবাইল নেটওয়ার্কে কারো কাছে ফোন করলেই শোনা যেত সেইসব বার্তা- ‘সাইবার জালিয়াতি থেকে সাবধান থাকুন’,‘ব্যক্তিগত তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না’ ইত্যাদি। এই বার্তা প্রথমে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখলেও, সময়ের সঙ্গে সঙ্গে নাগরিকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

অনেকেই মনে করেন, জরুরি মুহূর্তে ফোন করার সময় এই ধীরগতির কলার টিউন পরিস্থিতিকে ভিন্ন দিকে ধাবিত করে। বিশেষ করে দ্রুত সংযোগ প্রয়োজন এমন সময়ে এটি হতাশাজনক বলে মন্তব্য করেন অনেকে।

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে দীর্ঘদিন ধরেই চলে আসছিল ক্ষোভ। কেউ কেউ সরাসরি অমিতাভ বচ্চনকে ট্যাগ করে এমন বার্তা দেন, যেখানে তাকে এ ধরনের প্রচার থেকে সরে আসার আহ্বান জানানো হয়।

সম্প্রতি অমিতাভ বচ্চন তার এক্স (টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট দেন, যেখানে তিনি লেখেন, ‘হ্যাঁ, আমিও একজন প্রশংসক’। এক নেটিজেন কটাক্ষ করে রিপ্লাই দেন- ‘তাহলে এবার ফোনে এক জিনিস বারবার বলা বন্ধ করুন‘ জবাবে অমিতাভ লেখেন, ‘আমি তো আর নিজে বসে সেটা চালাই না, এটি সরকারের উদ্যোগ। আপনার উচিত সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো’।

এই দ্বিপক্ষীয় কথোপকথন বেশ ভাইরাল হয় এবং অনেকেই এতে হাস্যরসের ছোঁয়া খুঁজে পান। আবার কেউ কেউ বলেন, এমন উদ্যোগ যদি বিরক্তিকর হয়ে ওঠে, তা বন্ধ করাই উত্তম।

শেষ পর্যন্ত বন্ধ হচ্ছে সেই কণ্ঠ। সব আলোচনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে অমিতাভ বচ্চনের কণ্ঠে রেকর্ড করা কলার টিউন বন্ধ করে দেওয়া হবে। সংশ্লিষ্ট বার্তা প্রচারের জন্য এখন বিকল্প পদ্ধতির কথা ভাবা হচ্ছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share