Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

ভারত-পাকিস্তানের ম্যাচ, বাজি ধরে ড্রেক জিতলেন কোটি টাকা!

ড্রেক । ছবি: গুগল

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ক্রিকেট প্রেমীদের উন্মাদনার শেষ নেই। সারা বিশ্বের জনপ্রিয় তারকাদেরও শামিল হতে দেখা যায় এই উন্মাদনায়। তেমনই একজন হলেন গ্র্যামিজয়ী কানাডার র‍্যাপার ড্রেক!

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, ৯ জুন অনুষ্ঠিত ভারত-পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বাজি ধরে বিরাট অঙ্কের টাকা জিতেছেন ড্রেক। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় সাড়ে ৭ কোটি রুপি।

গ্র্যামিজয়ী এ র‌্যাপার তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামের স্টোরিতে সাড়ে ৭ কোটি রুপি বাজি ধরার কথাটি প্রকাশ করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘ক্রিকেট বাজিতে আমরা ১ উইকেটে ১। চলুন দৌড় শুরু করি।’

ড্রেক । ছবি: গুগল

এর আগেও ড্রেককে দেখা গিয়েছিল ক্রিকেট ম্যাচ নিয়ে বাজি ধরতে। সেটি ছিল আইপিএল ফাইনালের সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। ঐ বার তিনি জিতেছিলেন ২ লাখ ৫০ হাজার ডলার। কলকাতা নাইট রাইডার্স আইপিএল শিরোপা জিতবে বলে বাজি ধরেছিলেন তিনি।

প্রসঙ্গত, ৯ জুন রোমাঞ্চকর এক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ভারত-পাকিস্তানের মাঝে। শেষ পর্যন্ত পাকিস্তানকে ৬ রানে হারিয়ে জয়ের স্বাদ পেয়েছিল ভারত।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তুরস্কের চলচ্চিত্রশিল্পে প্রতি ১০ নারীর ৯ জনই নির্যাতনের শিকার  

তুরস্কের চলচ্চিত্রশিল্প তুরস্কের চলচ্চিত্রশিল্পে প্রতি ১০ নারীর ৯ জনই নির্যাতনের শিকার। সিনেমাশিল্পে কর্মরত এই…
তুরস্কের চলচ্চিত্রশিল্পে প্রতি ১০

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক মারা গেছেন

শোকস্তব্ধ ফিটনেস দুনিয়া ও রিয়েলিটি শোর অনুরাগীরা ফিটনেস তারকা ও সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক পাওয়ার…
সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক মারা গেছেন

পাতায়া থেকে মিম- ‘এমন মুহূর্তগুলো জীবনকে সুন্দর করে তোলে’

বিদ্যা সিনহা মিম থাইল্যান্ডের পাতায়া এলাকায় ভ্রমণে করছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আজ মঙ্গলবার…
পাতায়া থেকে মিম

১৬টি সিনেমা মুক্তি পেতে পারে রোজার ঈদে

ঈদুল ফিতর বাংলাদেশের বর্তমানের সিনেমা শিল্পের মূল উৎসবে পরিণত হয়েছে দুই ঈদ। এই দুই ঈদকে কেন্দ্র করেই নির্মিত…
১৬টি সিনেমা মুক্তি পেতে পারে
0
Share