Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ১৫, ২০২৬

কার ভয়ে পালাচ্ছেন তাসনিয়া ফারিণ?

ছবিঃ ফেসবুক

২৩ নভেম্বর মুক্তি পাচ্ছে বিঞ্জে অরিজিনাল ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ইজ ফলোয়িং মি!’ এরই মধ্যে প্রকাশিত হয়েছে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্মটির ট্রেইলার।

ওয়েব ফিল্মটিতে থাকছে তাসনিয়া ফারিণ, শহীদুজ্জামান সেলিম, ইরফান সাজ্জাদ ও সোহেল মন্ডলসহ আরও অনেকে।

গল্পটি এমন, সুদূর অস্ট্রেলিয়াতে থাকা বাঙালি প্রবাসী বিজয়াকে দেখতে হয় রেসিজমের ভয়াল রূপ। রাতে হঠাৎ তাকে ফলো করতে থাকে কেও। এমনকি হামলাও করে বিজয়াকে। প্রচণ্ড উৎকণ্ঠা নিয়ে কল করে তার বাবাকে। বার বার কলটা কেটে না দিতে অনুরোধ করতে থাকে। অসহায়ের মতো বলতে থাকে কেও হামলা করে তার উপর।

দেশে বসে প্রবাসে বিপদের মুখে থাকা মেয়েকে কি রক্ষা করতে পারবে তার বাবা? সেই উত্তর দিতে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত দারুণ এক থ্রিলার নিয়ে আসতে যাচ্ছে ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ইজ ফলোয়িং মি!’।

এখানে বিজয়ার চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা
0
Share