Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

ভক্তদের শ্রদ্ধার সুসংবাদ

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবি: পিঙ্কভিলা

‘স্ত্রী টু’ নিয়ে চলমান উন্মাদনার মাঝেই ভক্তদের দারুণ এক সুখবর দিলেন শক্তি কাপুর কন্যা ও বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।’স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে খুব শিগগির আসছেন শ্রদ্ধা-রাজকুমার জুটি!

সম্প্রতি পিঙ্কভিলার সাথে সাক্ষাৎকারে শক্তি কাপুর কন্যা বলেন,’প্রথম অংশটি নিয়ে যে ধরনের ভালবাসা এবং প্রশংসা পেয়েছিলাম তা অপরিসীম। শুরুটা হয়েছিল সেখান থেকেই। পরিচালক, লেখক ও প্রযোজককে কুর্নিশ জানাই সিকুয়েল তৈরির জন্য। তবে শুধুমাত্র সিকুয়েল বানানো গুরুত্বপূর্ণ নয়, মানুষকে প্রেক্ষাগৃহে নিয়ে আসতে এবং সত্যিকারের প্রশংসা অর্জন করতে আপনার দরকার নতুনত্বের।


স্ত্রী’র পরের পর্ব কবে আসছে সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন,’যখন অমর স্যার আমাকে বললেন যে ‘স্ত্রী থ্রি’-এর জন্য তার একটি গল্প রয়েছে, তখন আমি খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম কারণ আমি জানি এটি আশ্চর্যজনক কিছু হতে চলেছে। গল্পটা শোনার জন্য আমি যেন আর অপেক্ষা করতে পারছি না।


যদিও কবে নাগাত শুরু হবে স্ত্রী থ্রি’র শুটিং সেই বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানান নি অভিনেত্রী।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী ২’। যেটি বক্স অফিসে ‘অ্যানিমেল’, ‘পাঠান’, ‘জওয়ান’র মত ব্লকবাস্টার হিট ছবিকেও টেক্কা দিয়েছে। বাংলাদেশেও খুব শিগশির মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share