Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

বেদনায় বছরের শেষটা কাটলো সায়ন্তিকার

বামে ফিনির সাথে সায়ন্তিকা ব্যানার্জী । ছবি: সংগৃহীত

পুরো পৃথিবী যখন ইংরেজি বর্ষবরণে ব্যস্ত, ভিন্ন চিত্র ছিল কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জীর বাসায়। কারণ তার বছর শেষ হয়েছে স্বজন হারানোর বেদনায়।

মারা গেছে সায়ন্তিকার আদরের পোষ্য ফিনি। ২৯ ডিসেম্বর ফিনি চলে যাওয়ার পর থেকেই মন ভালো নেই এই নায়িকার। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

পাগ প্রজাতির সারমেয় ফিনি। সে ছিল সায়ন্তিকার সারাক্ষণের সঙ্গী। তার মৃত্যুতে আবেগঘন বার্তা পোস্টের পাশাপাশি ফিনির সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নায়িকা। আর পোস্টে তিনি লিখেছেন, “তুমি ছিলে এক ছোট্ট পরী। কখনও আমাদের বিরক্ত করোনি। মৃত্যুর দিনেও না। সব সময় আমাদের মনে থাকবে তুমি।”

অভিনেত্রী আরও যোগ করেন, “যে শূন্যতা তুমি চলে যাওয়ার পর সৃষ্টি হয়েছে, তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বাবা-মা। বছরের শেষ দিনে এটাই বলতে চাই, ছদ্মবেশে তুমি ছিলে আমাদের আশীর্বাদ। তোমাকে ভীষণ ভালবাসি। সব সময়, প্রতি পদে তোমায় মিস করছি।”

প্রসঙ্গত, একসময় সিনেমা নিয়ে ব্যস্ত থাকলেও বর্তমানে রাজনীতিতেই বেশি সরব সায়ন্তিকা। তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share