Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

বুয়েটে পাত্তা পেতেন না অপি করিম

বুয়েটে পাত্তা পেতেন না অপি করিম

বুয়েটে পাত্তা পেতেন না অপি করিম

ক্যারিয়ারের শুরু থেকেই নাটক, মডেলিং, নৃত্য এবং উপস্থাপনার মাধ্যমে নিজেকে এক অনন্য উচ্চতায় রেখেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। দর্শকদের কাছেও তিনি একরাশ মুগ্ধতা, স্নিগ্ধতার নাম। আবেদনময়ী এই অভিনেত্রীকে পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়াই ভার । তবে নিজ ভার্সিটি বুয়েটে পাত্তা পেতেন না অপি করিম ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে হাজির হয়ে ব্যক্তিজীবনের নানা গল্প তুলে ধরেন অভিনেত্রী। যেখানে উঠে আসে কলেজ জীবনও। অপি জানান, তিনি জানান স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন তিনি। তবে তাকে বুয়েটের কেউই পাত্তা দিত না। বিশেষ করে তার ডিপার্টমেন্টের কেউই।  

অপি করিম বলেন, ‘বুয়েটের কেউ আমাকে একদম পাত্তা দিতো না। আমাদের বাসার ঠিক উল্টো দিকে বুয়েটের বাসটা ছাড়ত। তার আগেই স্টুডেন্ট দিয়ে বুয়েটের বাসটা ভরাট হয়ে থাকত। আমাকে কেউ কোনো দিন একবারও বলে নাই, ‘ওরে বাবা! অপি করিম!’ একদম না। দাঁড়িয়েই গিয়েছি বেশির ভাগ দিন।’

অভিনেত্রী বলেন, যদি অন্য ডিপার্টমেন্ট বা ব্যাংকে যেতাম তবে খাতির পেতাম , কিন্তু বুয়েটে কেউই পাত্তা দেয়নি।

কিন্তু বুয়েটে আমার ডিপার্টমেন্টে, মামা থেকে শুরু করে টিচার, বন্ধু, সিনিয়র, জুনিয়র, কেউ আমাকে জীবনেও পাত্তা দেয়নি।’

যদিও এই বিষয়টিকে উপভোগ করেছেন অপি। জানান, এটা তার দরকারও ছিল। যার ফলে তার কখনো মনে হয়নি যে সবাই তাকে অ্যাটেনশন দিচ্ছে।

অনুষ্ঠানের এক পর্যায়ে র‍্যাপিড ফায়ার সেকশনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অপি করিম। সেখানে জানান, তাকে সবাই রাগী ভাবেন। তবে নিজেকে আত্মভোলা বলেন তিনি। খাবারের ক্ষেত্রে সাদা পোলাও বেশ পছন্দ অভিনেত্রীর। সব ধরনেরই খাবার খেতে খুব ভালোবাসেন তিনি। এ ছাড়া মাহফুজের সঙ্গে বেশি নাটকে কাজ করলেও পার্থ বড়ুয়ার সঙ্গেই তার জুটি দর্শক পছন্দ করেন বলে জানান অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share