Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

বিয়ে করছেন ‘বিগ বস’ তারকা আবদু

আবদু রোজিক | ছবি: ইনস্টাগ্রাম

জীবনসঙ্গী খুঁজে পেয়ছেন ‘বিগ বস’ তারকা ও গায়ক আবদু রোজিক। ফলে বিয়ে করতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি একটি ভিডিও বার্তা পোস্ট করে আবদু নিজেই তার ভক্ত ও অনুরাগীদের সাথে সুখবরটি ভাগাভাগি করে নেন। গায়ক তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রাম থেকে ভিডিও বার্তাটি পোস্ট করেন। সেখানে বিয়ের আংটিও দেখিয়েছেন। সাদা শার্ট ও কালো ব্লেজারের সাথে ম্যাচিং প্যান্টে ক্যামেরার সামনে বসেন আবদু। এরপর লাজুক মুখে বিয়ের কথা জানান তিনি।

আবদু বলেন, ‘বন্ধুরা, আপনারা জানেন যে আমার বয়স ২০ বছর এবং আমি এমন একটি মেয়ের প্রেমে পড়ার স্বপ্ন দেখেছি যে আমাকে সম্মান করবে, যে আমাকে খুব ভালোবাসবে। এটা আমার স্বপ্ন ছিল। হঠাৎ খুঁজে পেলাম সেই মেয়েকে যে আমাকে সম্মান করছে, অনেক বেশি ভালোবাসা দিচ্ছে। আমি জানি না কীভাবে এটি বলব কারণ আমি খুব উত্তেজিত।’

এরপর আংটির বাক্স বের করে আবদু বলেন, ‘তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে।’

খালিজ টাইমসের তথ্যানুযায়ী, চলতি বছরের ৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছে আবদুর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইটিং চ্যাম্পিয়নশিপ ম্যানেজমেন্ট (আইএফসিএম)।

উল্লেখ্য যে, আবদু তাজিকিস্তানের একজন দর্শকপ্রিয় সংগীত তারকা। তিনি ‘বিগ বস’ রিয়েলিটি শো’য়ের ১৬তম সিজনে অংশগ্রহণের মাধ্যমে ভারতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ

থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে যা বললেন  

থালাপতি বিজয় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র…
থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে
0
Share