Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ২৯, ২০২৬

বিশ্বকাপে যে দল সাপোর্ট করছেন প্রিয়ন্তী

প্রিয়ন্তী উর্বী | ছবি: ফেসবুক

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রিয় দলের খেলা নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন ক্রিকেট ভক্তরা। এই ভক্তদের মাঝে আছেন বিনোদন জগতের তারকারাও। টি-টোয়েন্টি বিশ্বকাপের পছন্দের দল নিয়ে সম্প্রতি কথা বলেছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী।

বিশ্বকাপের আসরে কোন দলকে সাপোর্ট করছেন অভিনেত্রী?
প্রিয়ন্তী জানান, ‘আমি কাজ নিয়ে খুব ব্যস্ত আছি। তবে কাজের মাঝেও প্রিয় দলের খেলা দেখার চেষ্টা থাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে বাংলাদেশ অংশ নিচ্ছে। স্বাভাবিকভাবেই নিজের দেশকে সমর্থন করি। নিজের দেশের প্রতি ভালোবাসা প্রতি ভালোবাসা প্রতিটি ক্ষেত্রেই কাজ করে। ক্রিকেটের মঞ্চেও এর ব্যতিক্রম নয়।’

অভিনেত্রী যোগ করেন, বাংলাদেশ ছাড়া তিনি পছন্দ করেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে। অস্ট্রেলিয়া দল নিয়ে প্রিয়ন্তী বলেন, ‘ছোট থেকেই তাদের খেলা ভালো লাগে। তাই এবার বাংলাদেশের পর আমি অস্ট্রেলিয়াকেই সাপোর্ট করছি।’

প্রিয়ন্তী উর্বী । ছবি: ফেসবুক 

‘বুক পকেটের গল্প’ খ্যাত অভিনেত্রী আরও জানান, তার প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান। এছাড়াও খেলোয়াড় হিসেবে তিনি পছন্দ করেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন জেমস ম্যাক্সওয়েলকে।

প্রসঙ্গত, নাটক এবং ওটিটিতে নিয়মিত অভিনয় করছেন প্রিয়ন্তী। ‘বুক পকেটের গল্প’ নাটকে অভিনয় করে তিনি দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। বড় পর্দাতেও অভিষেকের অপেক্ষায় আছেন এই অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখার সুযোগ

ঈদে টেলিভিশনগুলোর জমজমাট আয়োজন ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখানোর আয়োজন করেছে দেশের বিভিন্ন টেলিভিশন…
ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা
0
Share