Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীন

মেহজাবীন চৌধুরি ও আদনান আল রাজীব | ছবি: মেহজাবীনের ফেসবুক

আজ ঢাকার নিকটবর্তী একটি রিসোর্টে বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। জীবনসঙ্গী প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব। আজ ২৪ ফেব্রুয়ারী দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করেন এই জনপ্রিয় অভিনেত্রী।  

মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব | ছবি: মেহজাবীনের ফেসবুক

অভিনেত্রী ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘৯ এপ্রিল, ২০১২— বাঁকা দাঁতের এবং সুন্দর হাসিওয়ালা এক ছেলে আমার সাথে দেখা করতে এলো। আমি তখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, তখন সে রাস্তা থেকে আমার দিকে হাত নাড়ল। আমরা মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম, করমর্দন করেছি, এবং সে চলে যাওয়ার সময়, আমি অনুভব করলাম আমার হৃদয়ের এক টুকরো তার সাথে চলে গেছে। আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিলাম – এই’ই সেই।

নিজের বিয়েতে কনের সাজে মেহজাবীন চৌধুরী | ছবি: মেহজাবীনের ফেসবুক

১৩ বছর পরে, আমরা এখানে, একসাথে বেড়ে উঠেছি, প্রতিটি ভালো সময় উদযাপন করেছি এবং প্রতিটি খারাপ সময় অতিক্রম করেছি। লোকে বলে যে সাত বছরের বন্ধুত্ব জীবনকাল স্থায়ী হয় – আমরা প্রায় দ্বিগুণ সময় পার করেছি।

১৪ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখ, আমরা আমাদের বন্ধন চিরতরে এক করে নিলাম, এই যাত্রায় হাতে হাত রেখে হাঁটার প্রতিশ্রুতি নিলাম। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে গ্রহণ করলাম।

এছাড়াও নতুন জীবনে সকলের ভালোবাসা আর দোয়া কামনা করে  মেহজাবীন লিখেছেন, ‘’এই নতুন অধ্যায় শুরু করার সাথে সাথে, আমরা আপনাদের ভালোবাসা এবং প্রার্থনা কামনা করছি যাতে সারাজীবন সুখে এবং একসাথে কাটিয়ে দিতে পারি’।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আক্দ সম্পন্ন হয়। বিয়ের আমন্ত্রণপত্রে ইংরেজিতে লেখা, ‘মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর আদরের কন্যা মেহজাবীন চৌধুরীর সঙ্গে বাসেদুল আলম ও সাবেকুন নাহারের ছেলে আদনান আল রাজীবের বিয়েতে আপনি সাদরে আমন্ত্রিত’।  

তাদের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেম ও বিয়ের গুঞ্জন ছিল। সেই গুঞ্জন এখন সত্যিতে রুপান্তরিত হল।

বিয়েতে বিনোদন উপস্থিত ছিলেন নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share