Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১৮, ২০২৬

বিয়েতে ‘অনীহা’ দেবের, কেন?

তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব | ছবি: আনন্দবাজার

৪০-এর গণ্ডি পেরিয়েও এখনও টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার তকমা থেকে নাম বাদ যায়নি অভিনেতা দেবের। কারণ তার কাছে দু’জন মানুষের ভালো থাকাটা বেশি জরুরি, বিয়েটা নয়। দীর্ঘ সময় ধরে সম্পর্কে রয়েছেন তৃণমূলের তারকা সাংসদ দেব ও টালিউড অভিনেত্রী রুক্মিণী মিত্র। তাই ভক্তদের মনে প্রশ্ন কবে সাতপাকে বাঁধা পড়ছেন এই জুটি?

সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবের সাথে সম্পর্কের রহস্য ফাঁস করেছেন রুক্মিণী বলেছেন, ‘সম্পর্কে এমন কোনও সমস্যা আসে না, যা সময়ের সঙ্গে ঠিক হয় না। আর কোনও মানুষ এতটা ব্যস্ত হতে পারে না, যে তিনি অন্য মানুষকে সময় দিতে পারছেন না। আর এই বিশ্বাস থেকেই পরস্পরের জন্য সময় বের করে নেই আমরা।’

সম্পর্ক প্রশ্নে নায়িকার ভাষ্য, ‘আমার কাছে মনের মানুষটা প্রাইমারি। বাকি সব সেকেন্ডারি। আমরা না এখন সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি, তারপর কোথাও ঘুরতে গেলাম সেটাতেই আটকে আছি। আমি সত্যি ভালো আছি, খুশি আছি, কমিটমেন্ট আছি, এটাই দরকার। এই সম্মান, এই কমিটমেন্টটাই দরকার আমার কাছে।’

উল্লেখ্য, আসছে পূজাতে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় দেবের ‘টেক্কা’। নির্মাতা সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমায় দেবের সাথে জুটি বেঁধেছেন রুক্মিণী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share