Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১৮, ২০২৬

বিয়ে করেছেন অভিনেত্রী শশী

স্বামীর সাথে অভিনেত্রী শশী | ছবি: ফেসবুক

১৬ ডিসেম্বর, বিজয় দিবসেই জীবনের নতুন সূচনা করেছেন ‘হাজার বছর ধরে’ সিনেমা খ্যাত অভিনেত্রী শারমীন জোহা শশী।

পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অভিনেত্রী শশী। সোশ্যাল মিডিয়া পোস্টে বর খালিদ হোসাইনের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা বিবাহিত।’

এরপর বলেন, ‘পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়াভাবে এক অনুষ্ঠানে বিয়ের মাধ্যমে জীবনের এই নতুন অধ্যায় শুরু করেছি। আপনাদের ভালবাসা এবং প্রার্থনা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

অভিনেত্রী শশীর পোস্টে শুভেচ্ছা জানিয়ে অভিনেতা রওনক হাসান লিখেছেন, অভিনন্দন অভিনন্দন আমার প্রিয় দুজন তোমাদের নতুন জীবন সুন্দর হোক, মনের মতো হোক।’ এছাড়াও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে তাদের শুভাকাঙ্ক্ষীরা।

বিয়ের প্রসঙ্গ নিয়ে শশী গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় দেড় বছর আগে তাদের পরিচয় হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের কথা হতো। চার-পাঁচ মাস আগে বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, ‘হাজার বছর ধরে’ প্রখ্যাত ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার জহির রায়হান রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস। সেই উপন্যাসটি চলচ্চিত্রে রূপ দিয়েছেন অভিনেত্রী পরিচালক কোহিনূর আক্তার সুচন্দা। তাতে টুনী চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন শারমীন জোহা শশী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share