Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

বিপিএলের থিম সং লিখলেন প্রধান উপদেষ্টা

৪ ডিসেম্বর সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় বর্ণিল আয়োজনের মাধ্যমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)  থিম সং ও গ্রাফিতি প্রকাশ করেছে বিসিবি। চমকপ্রদ খবর হচ্ছে, একাদশ বিপিএলের থিম সং লেখায় হাত লাগিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিপিএল–২০২৫–এর থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশের অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ‘আমি যখন স্যারকে (ড. মুহাম্মদ ইউনূস) বলি, স্যার, আপনি তো অলিম্পিকসহ অনেক অনেক বড় ইভেন্টের ডিজাইনে পরামর্শ দিয়ে থাকেন, আমাদেরও যদি একটু সহায়তা করেন। আমি তখন আশা করিনি যে স্যার ব্যক্তিগতভাবে এতটা সম্পৃক্ত হয়ে যাবেন। স্যার স্যারের টিমকে নিয়ে আমার চেয়েও বেশি সম্পৃক্ত ছিলেন। এমনকি থিম সংয়েও (বিপিএলের) স্যার কয়েকটি লাইন নিজে লিখে দিয়েছেন।’

গোলাম মোর্শেদ, হান্নান হোসেন শিমুল ও মাসুদুর রহমানের লেখা ‘এলো বিপিএল…’ থিম সংয়ে প্রধান উপদেষ্টার যোগ করা সে দুটি লাইন হলো, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। তার এই কথাটাকেই বিপিএলকে কেন্দ্র করে দেশব্যাপী হতে যাওয়া তারুণ্যের উৎসবের স্লোগান করা হয়েছে।

উল্লেখ্য, একাদশ বিপিএলের থিম বা মূল ভাব নেওয়া হয়েছে ২৪-শের গণঅভ্যুত্থান থেকে। তাই থিম সংয়ের পাশাপাশি গ্রাফিতিতেও ফুটে উঠবে জুলাই–আগস্টের ছাত্র–জনতার আন্দোলনের ছবি।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন সংগীতশিল্পীরা।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি
0
Share