Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬

বিচ্ছেদের পথে হাঁটলেন ‘অ্যাভেঞ্জার্স’ অভিনেত্রী

ক্লাউডিয়া কিম | ছবি: মুবি

বিচ্ছেদের পথ বেঁছে নিলেন কোরীয় অভিনেত্রী ক্লাউডিয়া কিম। পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি।

কোরীয় সংবাদমাধ্যম স্টারনিউজের তথ্যানুযায়ী, ক্লাউডিয়ার এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট নিশ্চিত করেছে অভিনেত্রীর বিবাহ বিচ্ছেদের বিষয়টি। এক বিবৃতিতে ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানায়, ‘দুই পক্ষের আলোচনার ভিত্তিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ক্লাউডিয়া কিম।’

ক্লাউডিয়া কিম | ছবি: গুগল

এজেন্সির বিবৃতিতে আরও লেখা, ‘যদিও তারা আলাদা হয়েছেন, তবে একে অপরের প্রতি সহমর্মিতা থাকবে। বিষয়টি নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ করছি।’

উইওয়ার্ক কোরিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা চামিন জিউনকে ২০১৯ সালে বিয়ে করেন ক্লাউডিয়া। তাদের সংসারে রয়েছে এক কন্যা সন্তান।

প্রসঙ্গত, ক্লাউডিয়াকে হেলেন চো চরিত্রে দেখা গেছে ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’ সিনেমায়। এদিকে ‘দ্য আটিপিক্যাল ফ্যামিলি’-সহ বেশ কয়েকটি আলোচিত কোরিয়ান ড্রামায় অভিনয় করেছেন এ তারকা অভিনেত্রী। চলতি বছরের ৯ অক্টোবর মুক্তি পাবে ক্লাউডিয়ার প্রথম সিনেমা ‘আ নরমাল ফ্যামিলি’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চলচ্চিত্র ও টিভির মাধ্যমে বিখ্যাত হওয়া ১৫ টি ভ্রমণ স্থান

১৫ টি ভ্রমণ স্থান কোথাও ঘুরতে যাওয়ার জন্য মানুষের আগ্রহ-উদ্দীপনা সম্ভবত মানবজাতির শুরু থেকেই। বলা যায়, ঘুরতে…
চলচ্চিত্র ও টিভির মাধ্যমে বিখ্যাত হওয়া ১৫ টি ভ্রমণ স্থান

রাহুল ফুসফুসে বালি ঢুকে মারা গেছেন- বলছে হাসপাতাল কর্তৃপক্ষ  

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ২৯ মার্চ রবিবার পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে…
রাহুল ফুসফুসে বালি ঢুকে মারা গেছেন

হ্যারি পটার সিজন ২ ট্রেলার- দুই দিনেই ২৭৭ মিলিয়ন ভিউ  

হ্যারি পটার সিজন ২ এইচবিও ২০২৩ সালে ‘হ্যারি পটার’ টিভি সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছিল। জনপ্রিয় বই সিরিজ…
হ্যারি পটার সিজন ২ ট্রেলার
0
Share