Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

চূড়ান্ত বিচ্ছেদের ঘোষণা দিলেন মাহি!

মাহিয়া মাহি, কামরুজ্জামান সরকার রাকিব ও ফারিশ । ছবি: ফেসবুক

আলাদা হবার গুঞ্জনের মাঝে ১৬ ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় স্বামী কামরুজ্জামান সরকার রাকিবের সাথে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করলেন অভিনেত্রী মাহিয়া মাহি নিজেই।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও বার্তায় মাহি জানান, ‘একটা ছাদের নিচে দুটি মানুষ কেন ভালো নেই, সেটা তারাই ভালো জানে। এটা বাইরের থেকে বোঝা যাবে না। বেশ অনেকদিন ধরেই আমরা দুজন আলাদা থাকছি। দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। আর খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কিভাবে হবে, সেটাও দুজন মিলে ঠিক করবো।’

নিজের ছেলে প্রসঙ্গে মাহি বলেন, ‘আপনাদের কাছে একটাই অনুরোধ, ফারিশ এখনো অনেক ছোট। ও কে নিয়ে কোন নেতিবাচক কথা বলবেন না। ফারিশ এখন হয়তো এসব বুঝতে পারে না, কিন্তু একসময় এসব বুঝবে, তখন নিশ্চয়ই কষ্ট পাবে। দয়া করে এসব করবেন না।’

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। পাঁচ বছরের মাথায় সেই সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

থালাপতি বিজয়ের সংসার বিচ্ছেদের পথে

থালাপতির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ স্ত্রীর তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের দাম্পত্য জীবনে…
থালাপতি বিজয়ের সংসার বিচ্ছেদের পথে

বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?

উদয়পুরে বিলাসবহুল রিসোর্টে বিয়ে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রাজস্থানের উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিজয়…
বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?

প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ থেকে ‘বনলতা এক্সপ্রেস’ গত ঈদুল আজহায় ‘উৎসব’ সিনেমার সাফল্যের পর নির্মাতা তানিম নূর…
বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার
0
Share