Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

বাবার মৃত্যুর ষষ্ঠ দিনেই মায়ের জন্মদিনের পার্টি

পিতার মৃত্যুর মাত্র ৬ দিন পরেই মায়ের জমজমাট জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। যার কারণে তাকে বহু সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

ঘটনাটি অভিনেত্রীর মা মধু চোপড়া নিজেই শেয়ার করেছিলেন। তিনি জানান, কীভাবে প্রিয়াংকা তার বাবা অশোক চোপড়ার মৃত্যুর পরপরই মায়ের প্রথম জন্মদিন পালন করেছিলেন। কারণ, একটাই। মায়ের মুখে হাসি ফিরিয়ে আনা।

এ প্রসঙ্গে মধু চোপড়া বলেন, অশোক চোপড়ার মৃত্যুর পরপরই পার্টির আয়োজন করার জন্য তার কিছু আত্মীয়স্বজন প্রিয়াংকার সমালোচনা করতে শুরু করেন। প্রিয়াংকার মায়ের কথায়, ‘আমার জন্মদিন ১৬ জুন। আমার বয়স যখন ৬০, তখন ও আমার জন্মদিনের একটা বড় পার্টির আয়োজন করেছিল। আমার স্বামীর অসুস্থতার কারণে পুরো পরিবার সেই সময় এমনিতেই উপস্থিত ছিলেন। এরপর তিনি মারা যান।

 সেই সময়টা খুবই কষ্টে কেটেছে দিন। কিন্তু প্রিয়াংকা সেই বছর আমার জন্মদিন পালনের ব্যাপারে অনড় ছিলেন এবং সব আত্মীয়কে থেকে যেতে বলেছিলেন। কারণ, ওর বাবাও এমনটাই চাইতেন।’

অভিনেত্রী চেয়েছিলেন, তার মা জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুক এবং সেই কারণেই তিনি ডিজে এবং সঙ্গীতের মাধ্যমে এই জমকালো পার্টির আয়োজন করেন। তবে, পরিবারের বাকি সদস্যরা এতে অসন্তুষ্ট হয়েছিলেন। কেউ কেউ এমনো বলেছিলেন, ‘স্বামীর মৃত্যুতে কোনো দুঃখ নেই?’

প্রসঙ্গত, প্রিয়াংকা চোপড়ার বাবা অশোক চোপড়া দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর ২০১৩ সালে মারা যান। অশোক চোপড়া ভারতীয় সেনাবাহিনীর একজন চিকিৎসক ছিলেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share