Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬

বাবার জন্য দোয়া চাইলেন অভিনেত্রী শিখা

টিকু তালসানিয়া ও মেয়ে শিখা তালসানিয়া | ছবি: ইটিভি

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলিউড কমেডি অভিনেতা টিকু তালসানিয়া। প্রথমে অভিনেতার অসুস্থতার কারণ হার্ট অ্যাটাক মনে করা হলেও পরে তার স্ত্রী নিশ্চিত করেছেন হৃদরোগ নয় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অভিনেতা। এদিকে বাবার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন অভিনেতার মেয়ে, বলিউড অভিনেত্রী শিখা তালসানিয়া।
ভারতীয় গণমাধ্যম ইটিভিকে অভিনেত্রী শিখা বলেন, ‘সবার প্রার্থনায় বাবা এখন অনেকটাই সুস্থ। আপনারা দোয়া করবেন, এটা আমাদের সকলের জন্য একটা আবেগপূর্ণ সময় ছিল।’

শিখা তালসানিয়া আরও যোগ করেন, ‘আমরা আপনাদের সকলকে এই খবর জানাতে পেরে খুশি যে বাবা এখন অনেক ভালো আছেন এবং সুস্থ হয়ে উঠছেন। আমরা কোকিলাবেনের হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের কাছে কৃতজ্ঞ তারা যা করেছেন সেই সবকিছুর জন্য হাসপাতাল এবং বাবার অনুরাগীদের কাছে কৃতজ্ঞ।’

ইটিভির খবরে, অসুস্থ হওয়ার আগে রেশমি দেশাইয়ের গুজরাটি ‘মম তানে নেয় সমজায়’ ছবির প্রিমিয়ারে গিয়েছিলেন টিকু তালসানিয়া। সেখানে থাকাকালীনই বুকে ব্যথা ও সঙ্গে অস্বস্তি শুরু হয় অভিনেতার। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

উপন্যাস থেকে চলচ্চিত্র – কতটা সফল রূপান্তর?

উপন্যাস থেকে চলচ্চিত্র – কতটা সফল রূপান্তর? একটা উপন্যাস পড়তে পড়তে আমরা যে সিনেমাটা মাথার ভেতরে বানিয়ে…
উপন্যাস থেকে চলচ্চিত্র - কতটা সফল রূপান্তর

নুসরাত ফারিয়া শাকিবের সাথে প্রেম ও জেল জীবনের উপলব্ধি জানালেন  

নুসরাত ফারিয়া ঢালীউড স্টার শাকিব খানের সঙ্গে  অভিনেত্রী নুসরাত ফারিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক আছে কিনা তা নিয়ে শোবিজ…
নুসরাত ফারিয়া শাকিবের সাথে প্রেম

গ্র্যামিতে বিলি আইলিশ-চুরি করা জমিতে কেউই অবৈধ নয়

৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস বাংলাদেশ সময় সোমবার সকালে অনুষ্ঠিত হয় ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। এবারের…
গ্র্যামিতে বিলি আইলিশ
0
Share