Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬

বাবার জন্মদিনে স্মৃতিকাতর স্বস্তিকা

বাবা সন্তু মুখার্জির সাথে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি | ছবি: ফেসবুক

১৩ জানুয়ারি, প্রয়াত অভিনেতা ও বাবা সন্তু মুখোপাধ্যায়ের জন্মদিনে খোলা চিঠি শেয়ার করলেন ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

মা ও বাবা দুজনকেই হারানোর চেয়ে বড় আঘাত সন্তানের জন্য হতেই পারে না। আর হারিয়ে ফেলা মানুষটা যদি বাবা হয় তবে কি মেয়ের আবেগ আটকে রাখা যায়? তাই তো বরাবর স্পষ্টভাষী, স্ট্রং-ইন্ডিপেন্ডেন্ট হিসেবে পরিচিত অভিনেত্রী স্বস্তিকাও বাবার জন্মদিনে স্মৃতিকাতর হওয়া থেকে আটকে রাখতে পারেননি নিজেকে।

স্বস্তিকা মুখার্জির ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট

সোমবার, নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিনেত্রী স্বস্তিকা লিখলেন, ‘হ্যাপি বার্থ ডে বাবা । কোথায় আছো সে তো জানিনা, কে আলমারি থেকে নতুন জামা বের করে জোর করে পরিয়ে দেবে তাও জানি না।’

বাবার স্মৃতিতে অভিনেত্রী আরও লেখেন, ‘আজ সন্ধে নামলে দু পাত্তর ব্যালেন্টাইন খেও। কত ভালোবাসতে। পৃথিবীর এত জায়গায় যাই, যত ভালো স্কচই কিনে আনি না কেন সেই ব্যালেন্টাইনটাই সেরা। তোমার আর মা-এর না থাকাতে বাড়িতে খাওয়া-দাওয়া, লোকজনের আসা-যাওয়া, আনন্দ-উৎসব প্রায় উঠে গেছে বললেই চলে। ঠিক ওই গানটার মতো – এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া। ১৩ জানুয়ারি দিনটা আমার কাছে আজীবন ‘আমার বাবার জন্মদিন’ হয়েই রয়ে যাবে।’

দীর্ঘদিন ধরে ক্যানসারের সাথে লড়াই করে শেষ পর্যন্ত ২০২০ সালের ১১ মার্চ জীবন যুদ্ধে হার মানেন অভিনেতা সন্তু মুখার্জি। অভিনেতাকে শেষবার দেখা গিয়েছিল ‘মোহর’ ধারাবাহিকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

টেক্সাসের আইসিই ডিটেনশন সেন্টার বন্ধ চান হলিউডের অসংখ্য তারকা

ICE ডিটেনশন সেন্টার হলিউডের অসংখ্য অভিনেতা, শিল্পী, চলচ্চিত্র নির্মাতাসহ চিকিৎসক, বিভিন্ন সংস্থা এবং নীতি…
টেক্সাসের আইসিই ডিটেনশন সেন্টার

চলচ্চিত্র ও টিভির মাধ্যমে বিখ্যাত হওয়া ১৫ টি ভ্রমণ স্থান

১৫ টি ভ্রমণ স্থান কোথাও ঘুরতে যাওয়ার জন্য মানুষের আগ্রহ-উদ্দীপনা সম্ভবত মানবজাতির শুরু থেকেই। বলা যায়, ঘুরতে…
চলচ্চিত্র ও টিভির মাধ্যমে বিখ্যাত হওয়া ১৫ টি ভ্রমণ স্থান

রাহুল ফুসফুসে বালি ঢুকে মারা গেছেন- বলছে হাসপাতাল কর্তৃপক্ষ  

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ২৯ মার্চ রবিবার পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে…
রাহুল ফুসফুসে বালি ঢুকে মারা গেছেন
0
Share