Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

বাবার জন্মদিনে রাহা কে দেখে মুগ্ধ ভক্তরা

পরিবারের সাথে রণবীর কাপুর | ছবি: ইনস্টাগ্রাম

বাবা হওয়ার পর দ্বিতীয় জন্মদিন উদযাপন করলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তার স্ত্রী অভিনেত্রী আলিয়া ভাট কাপুরের শেয়ার করা ছবি গুলো এখন নেটদুনিয়ায় রীতিমত ভাইরাল।

২৮ সেপ্টেম্বর জীবনের ৪২তম বসন্তে পা রেখেছেন রণবীর কাপুর। এই বিশেষ দিনে ভক্তদের রিটার্ন গিফট দিয়েছেন তার অভিনেত্রী স্ত্রী আলিয়া। জন্মদিনে মেয়ে রাহার সঙ্গে কাটানো মিষ্টি বেশ কিছু ছবি তিনি শেয়ার করেছেন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

মেয়ে অন্তপ্রাণ রণবীর, প্রতি ছবিতেই সেই ঝলক স্পষ্ট। একটা সময় বলিউডের ক্যাসানোভা হিসেবে পরিচিত এই অভিনেতা এখন একজন পার্ফেক্ট ফ্যামিলিম্যান। তার নিখুঁত পারিবারিক জীবনের ঝলক উঠে এসেছে প্রত্যেক ছবিতে।

প্রথম ছবিতে দেখা যাচ্ছে, তারা তিনজনই একটি গাছকে আলিঙ্গন করছেন, রণবীরের চোখ রাহার দিকে, ক্যামেরায় তাকিয়ে আছেন ছোট রাহা, বাবা-মেয়ের সেই মুহূর্ত দেখে হাসছেন আলিয়া। এই ছবিটি বিশেষভাবে ছুঁয়ে গেছে ভক্তদের মন। ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে টুইটার সকলে এই ছবি শেয়ার করছেন। ভালোবাসা দিচ্ছেন এই তারকা দম্পতিকে।

দ্বিতীয় ছবিতে রণবীরের কোলে শিশু রাহাকে বিদেশের রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে। তৃতীয় ছবিতে, রণবীরের কোলে বসে হাসছেন আলিয়া। আবছা, অস্পষ্ট সেই ছবিতেও দুজনের রসায়ন ঠিকই বোঝা যাচ্ছে। অন্য একটি ছবিতে রাহাকে একটি ঘোড়ার আস্তাবল ঘুরে দেখাচ্ছেন রণবীর। শেষ ছবিতে নায়কের জন্মদিনের পার্টির একটি ছোট ঝলক দেখা যায়। আলিয়া পোস্টটির ক্যাপশনে লিখেছেন, ‘কখনও কখনও আপনার যা দরকার তা হলো একটি বিশাল আলিঙ্গন এবং আপনি জীবনটাকে জীবনের মতো উপভোগ করা শুরু করেন। হ্যাপি বার্থডে বেবি।’

উল্লেখ্য, রণবীরকে আগামিতে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে দেখা যাবে। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি
0
Share