Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

বাবার ছবির সিকুয়েলে ছেলে আহান শেঠি

আহান শেঠি ও সুনীল শেঠি । ছবি: গুগল

‘বর্ডার ২’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা সুনীল শেঠির ছেলে আহান শেঠি। ছবিটির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিনেমাটির প্রথম কিস্তি, অর্থাৎ ‘বর্ডার’ ছবিতে অভিনেতা সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছিলেন সুনীল। বাবার ছবির সিকুয়েলে অভিনয় করার অনুভূতি আহানের কাছে যেন অন্যরকম। তাইতো আহান নিজেও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ‘বর্ডার ২’ সিনেমায় অভিনয়ের খবরটি ভাগাভাগি করে নিয়েছেন তার ভক্ত ও অনুরাগীদের সাথে।

অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ‘জীবনের কাজকর্ম কেমন অদ্ভুত, তাই না? আমার সফর ২৯ বছর আগে শুরু হয়েছিল, যখন আমার মা আমাকে গর্ভে নিয়ে ছবির সেটে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল। আমি বড় হয়েছি বিস্ময়কর গল্প শুনে। বুঝিনি কখন সেটাই আমার মনে সিনেমার জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছে।’

আহান শেঠি ও সুনীল শেঠি । ছবি: গুগল

একই সঙ্গে আহান তার বাবার উদ্দেশেও একটি বার্তা দিয়ে লিখেছেন, ‘বাবা তোমার জন্য এটা। আমি আজ যা, যতটা, সবটাই তোমার জন্য। আমি আপ্রাণ চেষ্টা করব তোমার পথ অনুসরণ করতে।’

যদিও ‘বর্ডার ২’ ছবিতে ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন সুনীল-পুত্র, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, ‘বর্ডার’ ছবিতে বিএসএফ অফিসার ভৈরো সিং-এর চরিত্রে অভিনয় করেছিলেন সুনীল শেঠি। এই চরিত্র পর্দায় ফুটিয়ে তুলে দারুণ প্রশংসিত হয়েছিলেন তিনি। এদিকে কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ‘বর্ডার ২’-এর ঘোষণা দিয়েছিলেন সানি দেওল।

জানা গেছে, ২০২৪ সালের শেষে অনুরাগ সিংয়ের পরিচালনায় শুরু হবে ‘বর্ডার ২’ ছবির শুটিং। সিনেমাতে সানি ও আহানের পাশাপাশি আরও থাকার কথা রয়েছে বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্জের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share