Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

বাদ পড়লেন দীপিকা, নেয়া হল তৃপ্তি দিমরিকে

নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমায় অভিনয়ের কথা ছিল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। তবে পারিশ্রমিকসহ অনেক বিষয়ে মতভেদের কারণে এই সিনেমায় থাকছেন না দীপিকা। সম্প্রতি  দীপিকার পরিবর্তে নতুন নায়িকার নাম ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন তৃপ্তি দিমরি।

প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ তৃপ্তির যুক্ত হওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। ইনস্টাগ্রামে প্রকাশিত বিবৃতিতে লেখা হয়, ‘পর্দায় নতুন এক শক্তিশালী জুটির আগমন! আমাদের প্যান-ওয়ার্ল্ড সিনেমা স্পিরিট-এ তৃপ্তিকে নিতে পেরে আমরা আনন্দিত। ছবিতে আছেন প্রভাস, পরিচালনায় সন্দীপ রেডি ভাঙ্গা’।

কদিন আগেই সন্দীপ রেডি ভাঙ্গার পরিচালনা ও প্রভাসের বিপরীতে দ্বিতীয়বারের মতো দীপিকার অন্তর্ভুক্তি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল। কিন্তু সম্প্রতি বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানানো হয়, দীপিকা এই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন। কারণ হিসেবে উল্লেখ করা হয়, পারিশ্রমিক ও শুটিং সময় নিয়ে মতানৈক্য।

প্রতিবেদনে বলা হয়, দীপিকা প্রতিদিন ৮ ঘণ্টার কাজের সময়, ২০ কোটি রুপি পারিশ্রমিক এবং তেলেগু ভাষায় নিজে ডাব না করার শর্ত দিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানান, তিনি এখন মাতৃত্ব পুরোপুরি উপভোগ করছেন। এক পরিচালক তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু কন্যার সঙ্গে সময় কাটাতে চাওয়ায় তিনি সময় দিতে পারেননি, তখন পরিচালক বলেছিলেন, ‘ও তো মনে হচ্ছে মাতৃত্বটা খুব সিরিয়াসলি নিচ্ছে!’

বর্তমানে তৃপ্তির হাতে রয়েছে ‘ধাড়ক ২’ ও বিশাল ভরদ্বাজের একটি সিনেমা। অন্যদিকে দীপিকা এখন কাজ শুরু করতে যাচ্ছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ক্রাইম থ্রিলার ‘কিং’ সিনেমায়। এখানে তিনি আবারও একসঙ্গে কাজ করবেন শাহরুখ খান ও পরিচালক আনন্দের সঙ্গে, এই জুটির ‘পাঠান’ মুক্তির পর ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়। ছবিতে আরও অভিনয় করছেন সুহানা খান, অভয় ভার্মা, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানী মুখার্জি ও অভিষেক বচ্চনের মতো তারকারা। প্রযোজনায় রয়েছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

তৃপ্তি দিমরি ‘স্পিরিট’ এর আগে একই নির্মাতার ‘অ্যানিমেল’ ছবিতে কাজ করেছিলেন। জানা যায় চলতি বছরই স্পিরিট’ এর দৃশ্য ধারণ করা শুরু হবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share