Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

বাংলাদেশের সিনেমায় ১৮ জন ভারতীয় তারকা! 

শর্মিলা ঠাকুরসহ অন্যান্য ভারতীয় তারকারা । ছবি: ফেসবুক

উজ্জ্বল চ্যাটার্জির পরিচালনায় ‘নলিনী’ সিনেমায় একসাথে পর্দায় আসছেন ভারতীয় অভিনেত্রী শর্মিলা ঠাকুরসহ দেশটির ১৮জন কলাকুশলী। ছবিটির প্রযোজনায় থাকছেন বাংলাদেশের বসুন্ধরা এন্টারটেইনমেন্ট লিমিটেড।

সম্প্রতি একটি লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘শিল্পীদের পারিশ্রমিক ও অন্যান্য খরচ বাবদ ২ কোটি রুপির বিপরীতে প্রথম কিস্তিতে ৫০ লাখ রুপি ব্যাংকিং চ্যানেলে ভারতে পাঠানোর অনুমতিও দেওয়া হয়েছে।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের লিখিত বিজ্ঞপ্তি

বিবৃতিতে ভারতীয় অভিনয় শিল্পীর তালিকায় রয়েছেন, শর্মিলা ঠাকুর, সায়ী মঞ্জেরকর, পরান বন্দ্যোপাধ্যায়, মহেশ মঞ্জেরকর, অর্জুন চক্রবর্তী, ভিক্টর ব্যানার্জি, সীমা দেশমুখ, লিলি চক্রবর্তী, বাদশা মিত্র, ঋতাভরী চক্রবর্তী, টোটা রায়চৌধুরী, সমুদ্রনীল, শুভজিৎ দাস ও রণজয় বিষ্ণুসহ আরও কয়েককজন।

বসুন্ধরা এন্টারটেইনমেন্টর চিফ অপারেটিং অফিসার এম এম জসীম উদ্দীন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা এখনো প্রস্তুতি পর্বে আছি। সব কিছু এখনো চূড়ান্ত হয়নি। আমাদের দিক থেকে প্রস্তুতি শেষ হলে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানাব।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share