Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬

বাংলাদেশ-ভারতের সমস্যা প্রসঙ্গে অঞ্জন

অঞ্জন দত্ত | ছবি: ফেসবুক

বাংলাদেশ-ভারতের মধ্যকার অস্থিরতা প্রভাব ফেলেছে দুই দেশের শোবিজ অঙ্গনেও। ক্ষতি হচ্ছে উভয় দেশের শিল্পী ও শিল্পের। এমনটাই মনে করছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা-পরিচালক অঞ্জন দত্ত।

সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অঞ্জন দত্ত বলেছেন, ‘কলকাতা এবং ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থে বাংলাদেশের সমস্যার দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। এই দুই দেশেরই খুব বড় একটা বাজার রয়েছে। এটি দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রাজনীতি তো মানুষকে ভাগ করে দেয়, কিন্তু শিল্প ঐক্যবদ্ধ করে।’

তিনি যোগ করেন, ‘আমি চাই বর্তমান অচলাবস্থার দ্রুত সমাধান হোক। শিল্প এবং সংস্কৃতির ক্ষেত্রে আমাদের একটা বড় বাজার রয়েছে। সেটা দুই দেশের জন্য খুলে যাওয়া প্রয়োজন। এতে দুই পক্ষেরই উপকার হবে।’

অভিনেতা অঞ্জন আরও বলেন, ‘বাংলাদেশে অনেক সংবেদনশীল মানুষ রয়েছেন। তারা প্রত্যেকেই দারুণ সিনেমা নির্মাতা, থিয়েটার ব্যক্তিত্ব এবং গায়ক। এত সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতি শুধুমাত্র রাজনৈতিক কারণে বলি দেওয়া উচিত নয়।’

অঞ্জন দত্ত অভিনীত ‘এই রাত তোমার আমার’ শিগগিরই মুক্তি পেতে চলেছে। এই সিনেমায় তার সহ-অভিনেতা হিসেবে থাকছের অপর্ণা সেন। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই সিনেমায় এক বৃদ্ধ দম্পতির সম্পর্কের গভীরতা তুলে ধরা হয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এ আর রহমান অতিথি হওয়ায় তোপের মুখে কপিল শর্মা

কপিল শর্মা শোতে এ আর রহমান বলিউডের পিছু ছাড়ছে না রাজনৈতিক প্রভাব ও রাজনীতিবিদদের নজরদারি। বিশেষত ধর্মীয়…
এ আর রহমান অতিথি হওয়ায়

গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায় নানান রকম সাজে তারকারা

গ্র্যামি অ্যাওয়ার্ডস বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিয়ানে অনুষ্ঠিত…
গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায়
0
Share