Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ১৫, ২০২৬

বদলে গেলেন আরাধ্য বচ্চন!

আরাধ্য বচ্চন | ছবি: সংগৃহীত

দীর্ঘ সময় ধরেই মিডিয়ায় বারবার শিরোনামে আসছেন বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়। তাদের দাম্পত্য জীবন নিয়ে উঠছে প্রশ্ন, চলছে জল্পনা-কল্পনা। অভিষেক- ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে নানান কানাঘুষার মাঝেই নিজেকে বদলে শিরোনামে জায়গা করলেন তাদের একমাত্র মেয়ে আরাধ্য বচ্চন।

মূলত চুলের স্টাইল বদলেছেন আরাধ্য। অভিষেক- ঐশ্বরিয়ার মেয়ের যে হেয়ার কাট দেখে অভ্যস্ত ছিলেন সবাই, এখন আর তাকে সেই লুকে দেখা যায়না।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, এতদিন আরাধ্য ছোট থাকায় তার চুলের কাটে কোনো পরিবর্তন আনেননি মা ঐশ্বরিয়া। দীর্ঘ সময় ধরে আরাধ্য তাই পরিচিত হয়ে উঠে চাইনিজ হেয়ার কাটের স্টাইলেই।

একই রকম হেয়ার কাটের কারণে বিভিন্ন সময়ে নেটিজেনদের ট্রলের শিকারও হতে হয়েছে আরাধ্যকে। অবশেষে হেয়ার কাট পরিবর্তিত হওয়ায় অনেক নেটিজেনদের এবার মজার ছলে বলতে দেখা যাচ্ছে, “ঐশ্বরিয়ার মেয়ের কপাল দেখার সৌভাগ্য হলো অবশেষে!” অনেক নেটিজেনরা আবার আরাধ্য’র নতুন লুকের বেশ প্রশংসাও করছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share