Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

বড় কিছু নিয়ে ফেরার বার্তা দিলেন শাকিব খান

বড় কিছু নিয়ে ফেরার বার্তা দিলেন শাকিব খান

বড় কিছু নিয়ে ফেরার বার্তা দিলেন শাকিব খান

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালীউড অভিনেতা শাকিব খান। তিনি যাওয়ার কিছুদিন পর শাকিবের সাবেক স্ত্রী, অভিনেত্রী শবনম বুবলী, ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে আমেরিকায় যান। তবে, শাকিব শুধু ঘোরাঘুরি আর পরিবারকেই সময় দিচ্ছেন না করছেন আরো বেশি কিছু সেটা বোঝা গেল তার সর্বশেষ ইনস্টাগ্রাম ও ফেসবুকের স্টোরি দেখে। বড় কিছু নিয়ে ফেরার বার্তা দিলেন শাকিব খান । ভক্তদের জন্য চমক অপেক্ষা করছে বলে জানান এই ঢালিউড সুপারস্টার। নতুন চমক নিয়ে তিনি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বড় কিছু নিয়ে ফেরার বার্তা দিলেন শাকিব খান

শুক্রবার তার ফেসবুক পেজের একটি স্টোরিতে শাকিব খান লিখেছেন, ‘বড় পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছোটাছুটি চলছে।

এই সময়ের নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং এটি এমন একটি মুহূর্ত, যা চুপচাপ রয়েছে বড় কিছু ঘটার অপেক্ষায়।’

তাণ্ডব ছবিতে শবিব ও শবিলা নূর
তাণ্ডব ছবিতে শবিব ও শবিলা নূর

শাকিব খান আরো উল্লেখ করেন, ‘খুব শিগগিরই এমন কিছু নিয়ে ফিরে আসছি, যাতে থাকছে সাহসী, স্মরণীয় এবং আইকনিক কিছু।’

তবে শাকিব খানের এই পোস্ট এমন ইঙ্গিত দেয়, নিশ্চয়ই নতুন কোনো প্রোজেক্ট বা কাজ শুরু করতে যাচ্ছেন এই মেগাস্টার, যা ভক্তদের জন্য বিশেষ কিছু হবে। শোনা যাচ্ছে, চলতি মাসের শেষে শাকিবের দেশে ফেরার কথা রয়েছে।

সেপ্টেম্বর থেকে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত সিনেমার শুটিং করার কথা রয়েছে তার, যেটি মুক্তির সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে।

বড় কিছু নিয়ে ফেরার বার্তা দিলেন শাকিব খান

শাকিব খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফি নির্মিত সিনেমাটি গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমা প্রেক্ষাগৃহের পর দেখা যাচ্ছে ওটিটি প্লাটফর্ম চরকিতেও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট
0
Share