Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

ফেরদৌস চলচ্চিত্রের দাবি নিতে চান সংসদে

ফেরদৌস আহমেদ । ছবি: ফেসবুক

চলচ্চিত্র তারকা ও সংসদ সদস্য ফেরদৌস সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি আয়োজিত চলচ্চিত্রের উন্নয়ন ও করণীয় শীর্ষক একটি গোলটেবিলে অংশ নেন। সেখানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের সদস্য- নেতা ও শিল্পীরা।
নিজের বক্তব্য প্রকাশের সময় তিনি উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চান যেন তিনি অভিনয় চালিয়ে যান- কারণ এটাই তার মূল পরিচয়।

ফেরদৌস আরও উল্লেখ করেন, তিনি যে দ্বায়িত্ব পেয়েছেন তার পাশাপাশি চলচ্চিত্রে উন্নয়নকেন্দ্রিক যেকোনও দাবি তিনি সংসদ পর্যন্ত নিতে আগ্রহী। যেকোন যৌক্তিক দাবিকে পূর্ন সমর্থনও দেবেন তিনি। জোর গলায় বলেন, ‘তা না হলে এই পদ ও ক্ষমতার কোনও মানে নেই..’।

তিরি আরও যোগ করেন, ‘আমার দরজা সবসময়ই খোলা। আমি আপনাদেরই লোক, আমি চলচ্চিত্রেরই মানুষ। আপনারা আমার কাছে আসবেন, সেখান থেকে আমি সবার কথা শুনে ও নিয়ে যাবো সংসদে। চেষ্টা করবো উন্নয়নের অংশীদার হবার।’

ফেরদৌস সভাতে আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী নিজেও চলচ্চিত্রকে ভালোবাসেন, এফডিসি ও শিল্পীদের খোঁজখবর রাখেন। তার একটি ভালোবাসার জায়গাজুড়ে আছে বাংলাদেশের শিল্পীরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস, চাঞ্চল্যকর তথ্য আলভীর জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে…
স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর
0
Share