Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ৫, ২০২৬

ফের বিয়ে করলেন সিদ্ধার্থ-অদিতি

সিদ্ধার্থ ও অদিতি রাও দম্পতি | ছবি: ইনস্টাগ্রাম

প্রথমে মন্দিরে বিয়ের পর এবার দ্বিতীয়বারের মত রাজকীয়ভাবে বিয়ে সারলেন তারকা জুটি দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ ও বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি।

সোশ্যাল মিডিয়া পোস্টে সেই মুহুর্তের বেশকিছু স্থিরচিত্র শেয়ার করেছেন অভিনেত্রী আদিতি। যদিও কিছুদিন আগে সাদামাটা সাজে বিয়ে সেরেছিলেন অদিতি-সিদ্ধার্থ। তবে এবার প্রথম তাদের বর-বধূবেশে দেখা মিলল।

আদিতি রাও হায়দারির ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিনশর্ট

রাজস্থানের বিষাণগড়ের আলিলা ফোর্টে অদিতি ও সিদ্ধার্থের বিয়ের আয়োজন করা হয়েছিল। দম্পতির চোখ ধাঁধানো ছবি সামনে আসতেই ভালবাসায় ভরিয়েছে অনুরাগীরা। আবেগঘন হয়ে অভিনেত্রী লিখেছেন, ‘সারাজীবনের জন্য একে অপরকে ধরে রাখার মতো ভালো আর কিছু নেই।’

দ্বিতীয়বারের বিয়েতে অদিতির পরণে ছিল সব্যসাচীর লাল রঙের ফুল হাতা লেহঙ্গা আর টেনে বিনুনি করে বাঁধা চুল। অভিনেত্রীর নাকে ছিল বড় টানা নথ আর গলায় ও কানে ছিল ভারী জড়োয়ার গয়না। অন্যদিকে, সিদ্ধার্থ পরনে ছিল মুক্তোরঙা শেরওয়ানি, সঙ্গে মানানসই গয়না।

যদিও প্রথমবার মন্দিরের বিয়েতে দক্ষিণী রীতি মেনেই সাদা রঙের পাঞ্জাবি ও সোনালি পাড়ের ধুতি পরেছিলেন সিদ্ধার্থ। অন্যদিকে, অদিতির পরনে ছিল সোনালি পাড়ের তসর রঙা লেহঙ্গা। তবে এবার নিজের জন্য আদিতি বেঁছে নিয়েছেন তথাকথিত লাল রঙ। একেবারে রাজকীয় বিয়ের সাজে একে অপরের সঙ্গে ফটোশ্যুট সারেন দুজন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিনেমা হলে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখলেন প্রধানমন্ত্রী

সুস্থ ধারার ছবিকে উৎসাহিত করতেই হলে প্রধানমন্ত্রী রাজধানীর ধানমন্ডির প্রেক্ষাগৃহে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখলেন…
সিনেমা হলে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখলেন প্রধানমন্ত্রী
0
Share