Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

ফরাসি অভিনেতা ডেলন আর নেই

প্রয়াত অভিনেতা ও লেখক অ্যালাইন ডেলন | ছবি: ভ্যারাইটি

ফরাসি ও ইউরোপীয় চলচ্চিত্র জগতে কিংবদন্তি অভিনেতা, প্রখ্যাত প্রযোজক ও লেখক অ্যালাইন ডেলন আর নেই। ১৮ আগস্ট নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

অভিনেতার পরিবার থেকে এক বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের ডউচি শহরে নিজ বাসায় মা’রা গেছেন ডেলন। এ সময় তার তিন সন্তান ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

গুণী এই অভিনেতার মৃ’ত্যুতে শোক প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ।

ডেলন ফরাসি ও ইউরোপীয় চলচ্চিত্রজগতে কিংবদন্তি তারকা হিসেবে বিবেচিত। তার অভিনীত সাড়া জাগানো কিছু সিনেমার মধ্যে রয়েছে, ‘রোকো অ্যান্ড হিজ ব্রাদার্স’, ‘লে সামোরাই’, ‘দ্য রেড সার্কেল’ ইত্যাদি। জীবদ্দশায় তিনি পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কার। ১৯৯৫ সালে তাকে একটি সম্মানসূচক গোল্ডেন বিয়ার ও ২০১৯ সালে কানে সম্মানসূচক পালমে ডি’ অরও দেওয়া হয়েছিল।

তবে কিছু বিষয়ে সমালোচিতও ছিলেন অভিনেতা অ্যালাইন ডেলন। ১৯৬৮ সালে যৌন, মাদক ও খুনের কেলেঙ্কারিতে তার নাম আসে। যদিও আনুষ্ঠানিকভাবে তাকে অভিযুক্ত করা হয়নি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

সিনেমা হল চালু রাখার দাবি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেও বেশ জমজমাটভাবে চলছে। তবে এই…
মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি
0
Share