Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

প্রীতমের বিরুদ্ধে অভিযোগ তুললেন ‘লাগে উড়া ধুরা’ গীতিকার

প্রীতম হাসান, মিমি চক্রবর্তী ও শাকিব খান (বাম থেকে) । ছবি: ফেসবুক

‘তুফান’ সিনেমা যেমন সুপারহিট, তেমনই সুপারহিট সিনেমার গানগুলো। বিশেষ করে সংগীতশিল্পী প্রীতম হাসানের কণ্ঠে ‘লাগে উড়া ধুরা’ গানটি। যে গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন এ গায়ক, এবার সেই গানের জন্যই অভিযোগ এলো তার বিরুদ্ধে। তাও আবার গানটির গীতিকার শরীফ উদ্দিনের কাছ থেকে!

প্রীতমের বিরুদ্ধে শরীফের অভিযোগ- অনুমতি ছাড়াই গানটি চলচ্চিত্রে ব্যবহার করার।

বিষয়টি নিয়ে শরীফ উদ্দিন জানান, ‘দুই বছর আগে প্রীতম হাসানের স্টুডিওতে আরেকটি গান নিয়ে গিয়েছিলাম। সে সময় লাগে উড়াধুরা গানটি তাকে দিয়ে বলি, গানটি রাখো, পরে এসে আমি গাইব। পরবর্তী সময়ে সে আমাকে না জানিয়ে গানটি সিনেমায় ব্যবহার করেছে। দুই মাস আগে সে আমাকে ২০ হাজার টাকা দিয়ে জানায়, এটি সিনেমায় ব্যবহার করা হচ্ছে। আমার কাছ থেকে একটি কাগজও নেয়।’

তিনি যোগ করেন, ‘সবচেয়ে কষ্টের বিষয়, আমার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই আরেকজন গীতিকারকে যুক্ত করা হয়েছে। আমার লেখা থেকে শুধু গানের মুখটুকু রাখা হয়েছে। এই বিষয়টি আমার খুব খারাপ লেগেছে। আমাকে একবার জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করেনি।’

শরীফ আরও বলেন, ‘এই গান নিয়ে এত আলোচনা হচ্ছে, অথচ যার লেখা, তাকে নিয়ে কোনও কথা নেই। কোনও অনুষ্ঠানে আমাকে ডাকা হয়নি। আমার নামও কেউ নিচ্ছে না। অথচ আমার লেখা অংশ ‘তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা’র জন্যই গানটি এত হিট হয়েছে।’

‘লাগে উরা ধুরা’ গানের পোস্টার । ছবি: ফেসবুক

তবে শরীফের এমন অভিযোগ অস্বীকার করেছেন প্রীতম। তিনি জানান, শরীফ উদ্দিনের বাড়িতে নাকি চারজনকে পাঠানো হয়েছিল। তারা ডকুমেন্টস ও টাকাসহ যায় এই গীতিকারের বাড়িতে। সেখানে সবকিছু তাকে পড়ে শুনিয়েই সিগনেচার নেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, ২৮ মে ইউটিউবে প্রকাশ করা হয় ‘লাগে উরা ধুরা’ গানটি। দ্বৈত কণ্ঠে এটি গেয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। আর গানটি লিখেছেন শরীফ উদ্দিন ও রাসেল মাহমুদ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share