Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

প্রশংসায় ভাসছেন ফারিণ

তাসনিয়া ফারিণ | ছবি: ফেসবুক

মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের ‘পপুলার’ গানটি খালি গলায় কভার করে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

১৫ জানুয়ারি, বুধবার নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিবাগত রাতে ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিওক্লিপ শেয়ার করেন অভিনেত্রী ফারিণ। যেখানে ‘পপুলার’ গানটির কভার করতে দেখা যায় তাকে। সাধারণত বাংলায় গাইতে শোনা গেলেও এই প্রথম প্রকাশ্যে ইংরেজিতে গান গাইতে দেখা গেল অভিনেত্রীকে।

তাসনিয়া ফারিণের ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট

অভিনেত্রীর এই কভারের প্রশংসা করছে দর্শক। পেশাগত গায়িকা না হয়েও এত সুন্দর সুর ও সাবলীল ইংরেজী উচ্চারণের জন্য বাহবা পাচ্ছেন ফারিণ।

তাসনিয়া ফারিণের শেয়ার করা ভিডিওর কমেন্ট বক্সে কেউ কেউ বলেছেন, অভিনয়-গান দুটোই সমানতালে চালিয়ে নিতে পারেন তাসনিয়া ফারিণ। কারো মতে, অভিনয়ের পাশাপাশি চাইলে গানও মুক্তি দিতে পারেন অভিনেত্রী। এর আগে তাহসানের সঙ্গেও ডুয়েট করতে দেখা গেছে তাসনিয়া ফারিণকে। ইত্যাদির মতো জনপ্রিয় অনুষ্ঠানে একসঙ্গে গান গাইতে দেখা গেছে দু’জনকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’
0
Share