Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ৫, ২০২৬

প্রয়াত হলেন ‘মাদার ইন্ডিয়া’ খ্যাত সাজিদ খান

সাজিদ খান | ছবি: সংগৃহীত

দীর্ঘদিন থেকে ক্যানসারের সঙ্গে লড়াই করার পর মৃ’ত্যুর কাছে হার মানলেন ‘মাদার ইন্ডিয়া’ খ্যাত অভিনেতা সাজিদ খান। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

সাজিদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে সমীর। তিনি পিটিআইকে জানান, “বেশ কয়েক বছর ধরে উনি ক্যানসারে ভুগছিলেন। শুক্রবারে (২২ ডিসেম্বর) তিনি মারা যান।”

‘মাদার ইন্ডিয়া’ সিনেমায় সাজিদকে দেখা গিয়েছিল সুনীল দত্তের ছোটবেলার ভূমিকায় অভিনয় করতে। এরপর তিনি অভিনয় করেছিলেন ‘মাদার ইন্ডিয়া’ সিনেমার পরিচালক মেহবুব খানের আরেকটি ছবি ‘সন অব ইন্ডিয়া’-তে। এই সিনেমায় তিনি ছিলেন মুখ্য ভূমিকায়। পরবর্তীকালে সাজিদ খ্যাতি অর্জন করেন ‘মায়া’-র মাধ্যমে।

বিভিন্ন চলচ্চিত্র ছাড়াও সাজিদকে দেখা গেছে জনপ্রিয় আমেরিকান টিভি শো ‘দ্য বিগ ভ্যালি’-তে। তাছাড়া তিনি ‘ইটস হ্যাপেনিং শো’য়ের অতিথি বিচারক হিসেবে কাজ করেছেন।

ভারতের পাশাপাশি ‘মায়া’-র এই অভিনেতা ফিলিপিনেও অনেক জনপ্রিয়। ফিলিপিনের একাধিক ছবিতে কাজ করার অভিজ্ঞতা আছে তার। সেখানে সাজিদের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘দ্য সিঙ্গিং ফিলিপিনা’, ‘মাই ফানি গার্ল’, ‘দ্য প্রিন্স’ ইত্যাদি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কিভাবে বিদুষী বর্ণিতা হয়ে উঠলেন লাক্স সুপারস্টার?

লাক্স সুপারস্টার ২০২৫ লাক্স সুপারস্টার ২০২৫-এর সেরার মুকুট জিতলেনমেহেবুব আলম ও মেরী ইয়াসমিন দম্পতির একমাত্র…
বিদুষী বর্ণিতা

‘প্রজেক্ট হেইল মেরি’-প্রধানমন্ত্রীর দেখা এই সিনেমায় কী আছে?   

প্রেক্ষাগৃহে তারেক রহমান ও জাইমা রহমান শুক্রবার রাতে মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকার সীমান্ত সম্ভার সিনেমা হলে…
‘প্রজেক্ট হেইল মেরি’

সিনেমায় জুটি তারপর একে অন্যের বিরুদ্ধে দিয়েছেন মামলা

ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনি ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমায় জুটি হয়েছিলেন ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনি। সেখান…
সিনেমায় জুটি

শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে জ্যোতির্ময়ী কুণ্ডু যা বললেন

শাকিব খান-জ্যোতির্ময়ী কুণ্ডু-তাসনিয়া ফারিণ সম্প্রতি রাজধানীর একটি সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘প্রিন্স’ সিনেমার…
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে জ্যোতির্ময়ী
0
Share