Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

প্রথমবার হজ পালনে গেলেন অনন্ত জলিল

অভিনেতা অনন্ত জলিল | ছবি: ফেসবুক

১০ জুন প্রথমবার পবিত্র হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন অভিনেতা অনন্ত জলিল। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

সোমবার (১০ জুন) সকালে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ারকৃত ভিডিও বার্তায় অভিনেতা বলেন, ‘যদিও এর আগে সপরিবারে ৯বার আমি ওমরাহ করেছি। কিন্তু এবারই প্রথম হজে যাচ্ছি। আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষী ও ভক্তগণের কাছে দোয়া চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।’

হজ ক্যাম্প থেকে ভিডিও বার্তায় অভিনেতা অনন্ত জলিল | ছবি: ফেসবুক

২৫০ জন মুসল্লির সাথে বর্তমানে সৌদি আরব হজ ক্যাম্পে রয়েছেন অভিনেতা।

বিগ বাজেটের ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং ব্যস্ততার মাঝেই মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় হজ পালনের উদ্দেশে মক্কা নগরীতে ছুটে গিয়েছেন অভিনেতা অনন্ত জলিল।

উল্লেখ্য, সিনে পর্দাতে বর্তমানে ব্যস্ত অনন্ত জলিল। অভিনেতার হাতে রয়েছে ‘অপারেশন জ্যাকপট’ ও জাজ মাল্টিমিডিয়ার ‘চিতা’র মত দুটি বিগ বাজেট সিনেমা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে যা বললেন  

থালাপতি বিজয় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র…
থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে

হঠাৎ কেন ‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে ভাসছে ঢালিউড!

‘সাইলেন্স জেসচার’ ঢালিউডের সাম্প্রতিক সিনেমাগুলোর পোস্টার ও টিজারে একটি নতুন ভিজ্যুয়াল ট্রেন্ড লক্ষ্য করা…
‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘মায়ের ডাক’ সিনেমার মহরতে

‘মায়ের ডাক’ সিনেমা দেশে ঘটে গেল এক বিরল ঘটনা। সাধারণত সিনেমার মহরতে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা মেলা ভার।…
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রোজার পুরস্কার দেবেন আল্লাহ – হাদিসের আলোকে জানুন বিস্তারিত

রোজার পুরস্কার …. রোজার পুরস্কার । ইসলামে রোজা (সিয়াম) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রমজান মাসে রোজা…
রোজার পুরস্কার
0
Share