Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

প্রথম দিনেই রেকর্ড আয় করলো ‘কল্কি ২৮৯৮ এডি’

‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার পোস্টার | ছবি: আইএমডিবি

প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই বাজিমাত করেছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস অভিনীত ভারতীয় সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। একদিনে রেকর্ড পরিমান আয়ে বক্স অফিস কাঁপিয়েছে সিনেমাটি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, ২৭ জুন, বৃহস্পতিবার একাধিক ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় ‘কল্কি ২৮৯৮ এডি’। ভারতীয় বক্স অফিসের বরাতে গণমাধ্যমটি আরও জানিয়েছে প্রথম দিনেই দেশে প্রায় ১০০ কোটি এবং বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি আয় করেছে দীপিকা ও প্রভাসের এ সিনেমা।

এই হিসেবে প্রথম দিনের আয়ের হিসাবে বিগ বাজেটের বক্স অফিস কাঁপানো সিনেমা বাহুবলী টু, আরআরআর, কেজিএফ টু সিনেমাকেও পেছনে ফেলেছে ‘কল্কি ২৮৯৮ এডি’। 

২০০ কোটি রুপি বাজেটের সিনেমাটিতে দীপিকা-প্রভাস ছাড়া আরও অভিনয় করেছে কমল হাসান, অমিতাভ বচ্চন, দিশা পাটানির মতো তারকারা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share