Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

প্রথম দিনেই ‘দেভারা’র আয় ১৩৫ কোটি!

‘দেভারা’ সিনেমার দৃশ্যে জুনিয়র এনটিআর | ছবি: আইএমডিবি

২৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর অভিনীত ‘দেভারা’। আর মুক্তি পেয়েই রীতিমত বক্স অফিসে কাঁপন ধরিয়ে দিলো এই সিনেমা।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বিশ্বব্যাপী ১৩৫ কোটি রুপি আয় করেছে ছবিটি। যার ভেতর শুধু মাত্র ভারতেই ৭৬ কোটি রুপি আয় করেছে! যারমধ্যে তেলুগু থেকে ৬৮.৬ কোটি, হিন্দি ৭ কোটি, কন্নড় থেকে ৩০ লক্ষ টাকা, তামিল থেকে ৮০ লক্ষ টাকা এবং মালায়ালম থেকে ৩০ লক্ষ টাকা আয় করেছে। মুক্তির প্রথম দিনে ‘দেভারা’র মূল আয়ই ছিল তেলুগু ইন্ডাস্ট্রি থেকে। যেখান থেকে প্রায় ৭৯.৫৬% আয় করেছে ছবিটি।

‘দেভারা’ সিনেমায় দ্বৈত চরিত্রে থাকা বাবা-ছেলের চরিত্রে অভিনয় করার ক্ষেত্রে, ছেলের চরিত্রে এনটিআর এর অভিনয়ে কিছুটা খামতি থাকলেও ভৈরার চরিত্রে দর্শকদের আকর্ষণ কেড়েছে সাইফ আলী খান। খলনায়কে চরিত্রে ছবিতে অনেকটাই উতরে গেছেন এই তারকা। এছাড়াও জাহ্নবীকে দেখা গেছে জুনিয়র এনটিআরের প্রেমিকার চরিত্রে। দক্ষিনী ছবিতে অভিষেকের ক্ষেত্রে তিনিও বেশ ভালো করেছেন। তবে সব কিছুর পরেও সিনেপ্রেমীরা বলছেন, গল্পটা আরও ভালো হতে পারতো

উল্লেখ্য, এনটিআর আর্টস এবং যুবসুধা আর্টসের ব্যানারে কোসারাজু হরি কৃষ্ণ ও সুধাকর মিক্কিলিনেনি ছবিটি প্রযোজনা করেছেন। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে ‘দেভারা’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share