Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

প্রকাশ্যে ‘ওমর’ ছবির পোস্টার, দুই কিংবদন্তিকে উৎসর্গ

‘ওমর’ ছবি পোস্টার, চিত্রনায়ক মান্না ও হুমায়ূণ আহমেদ | ছবি: ফেসবুক

৩১ মার্চ প্রকাশ্যে এলো নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ ছবির নতুন পোস্টার। নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত নতুন পোস্টারে দর্শকদের দিলেন নতুন চমক।   

প্রথম কোন ঢাকাই সিনেমার পোস্টারে দেখা দিলো সাত পুরুষ নেই কোনও নারী চরিত্র। সারি বেঁধে দাঁড়িয়ে আছেন শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর ও নাফিস আহমেদ। 

পোস্টার প্রকাশ করে ক্যাপশনে মোস্তফা কামাল রাজ লিখেছেন, সব মুখোশের আড়ালে থাকে একটা চেহারা, আর চেহারার আড়ালে থাকে প্রকৃত সত্য।’

পোস্টারে আরও দেখা যায় এই ছবিটি উৎসর্গ করা হয়েছে একাধারে সাহিত্যে ও নির্মাণে অনন্য হুমায়ূন আহমেদ এবং চিত্রনায়ক মান্না। তবে কেবল কি ‘ওমর’ কেবল এই দুই কিংবদন্তিকে উৎসর্গ করা হয়েছে নাকি দর্শক পর্দায় দেখতে পাবেন তাদের, সেই উত্তরে নির্মাতা জানিয়েছেন, ‘ওনারা থাকছেন কি থাকছেন না, সেটি আসলে সিনেমা হলে যাওয়ার আগে কেউ বুঝবেন না। সে বিষয়ে আগাম বলতেও চাই না। তবে এই দুজন মানুষকে ছবিটি উৎসর্গ করার মূল কারণ, তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করা। হুমায়ূন আহমেদ আমার সবচেয়ে প্রিয় লেখক। তার লেখা এবং নির্মাণ আমাকে অনেক ইন্সপায়ার করেছে। আর নায়ক মান্না আমার অনেক প্রিয়, এমনকি আমার সিনেমার নায়ক শরিফুল রাজেরও প্রিয়। কেন এত প্রিয়, জানতে হলে সিনেমা হলে গিয়ে দেখতে হবে।’

উল্লেখ্য, সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে নির্মিত ‘ওমর’ সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে এই ঈদুল ফিতরে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ব্যাটম্যান-পার্সন অব ইন্টারেস্ট অভিনেতা জন নোলান আর নেই

ক্রিস্টোফার নোলানের চাচা জন নোলান শনিবার মারা গেছেন ব্যাটম্যান-পার্সন অব ইন্টারেস্ট অভিনেতা জন নোলান । ব্রিটিশ…
ব্যাটম্যান-‘পার্সন অব ইন্টারেস্ট’ অভিনেতা জন নোলান

হাসপাতালে ভর্তি আশা ভোসলে – অবস্থা সংকটাপন্ন

জরুরি বিভাগের বিশেষ পর্যবেক্ষণে চলছে চিকিৎসা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী…
হাসপাতালে ভর্তি আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে সংগীতশিল্পীরা বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন ।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা
0
Share