Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

প্রকাশ পেল ‘কালকি’ সিনেমার ট্রেলার

‘কালকি ২৮৯৮ এডি’ সিনেমার পোস্টার । ছবি: ফেসবুক

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের কারণে পিছিয়ে গেলেও জুন মাসে মুক্তি পেতে চলেছে বহুল আলোচিত সিনেমা ‘কালকি ২৮৯৮ এডি’ সিনেমা। যেখানে প্রথমবারের মত জুটি বেঁধেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস ও বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবিটির অ্যাকশনে ভরপুর ট্রেলার।

শুধু প্রভাস- দীপিকাই নয়, সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন ও কমল হাসানের মত তারকাদের। ৩ মিনিট ২ সেকেন্ডের ট্রেলারেও দেখা গেছে বিগ বি ও কমল হাসানের ঝলক। অ্যাকশনের পাশাপাশি এতে নজর কেড়েছে গ্রাফিক্সের চমক। নাগ অশ্বিন পরিচালিত এ ছবিতে দুষ্টের দমন করতে আসছে ভৈরব। খলনায়কের ভূমিকায় দেখা গেছে দর্শকপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। প্রভাসের বিপরীতে খলনায়ক হিসেবে আরও আছেন বাংলার বব বিশ্বাস।

পোস্টারে অভিনেতা প্রভাস । ছবি: ফেসবুক

এখন থেকেই ‘কালকি ২৮৯৮ এডি’ সিনেমা দেখতে আমেরিকায় অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে৷ সিনেমাটির মুক্তি উপলক্ষে জোর প্রচারণাও শুরু করেছেন সংশ্লিষ্টরা।

এর আগে ইনস্টাগ্রামে সিনেমাটিতে দীপিকার লুক প্রকাশের পর তিনি প্রশংসিত হয়েছিলেন।

ডানে দীপিকা পাডুকোন । ছবি: ফেসবুক

গেলো মাসে সিনেমাটির নির্মাতারা কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-এর মধ্যে আইপিএল ম্যাচের সময় প্রকাশ করেছিলেন সিনেমাটির টিজার। ২১ সেকেন্ডের সেই টিজারে অমিতাভের উপস্থিতি বিশেষ নজর কাড়ে দর্শকদের। এরপর ১০ জুন ট্রেলার প্রকাশ করার পর থেকে দীপিকা-অমিতাভের মত কৌতূহল বাড়িয়েছেন অন্য তারকারাও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share