Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

প্রকাশ পেল কঙ্গনার ‘চন্দ্রমুখী ২’ এর ট্রেলার!

‘চন্দ্রমুখী ২’ সিনেমার পোস্টারে কঙ্গনা রানাউত

চন্দ্রমুখী হয়ে ট্রেলারে সবাইকে তাক লাগিয়ে দিলেন কঙ্গনা রানাউত।

কঙ্গনা রানাউতের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘চন্দ্রমুখী ২’ সিনেমার ট্রেলার প্রকাশ  পেয়েছে।

৩ সেপ্টেম্বর প্রকাশিত ছবিটির তামিল ট্রেলার দুইদিনের ব্যবধানেই প্রায় ৫৮ লাখের কাছাকাছি ভিউ পেয়েছে ইউটিউবে। ছবিটির তেলুগু ট্রেলার ঠিক একই সময়ে দেখা হয়েছে প্রায় ৩০ লাখের বেশিবার।

লাইকা প্রোডাকশন দ্বারা প্রযোজিত সিনেমাটিতে চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাউত। ভেট্টিয়ান রাজার দরবারের নর্তকী চন্দ্রমুখী। ছবিটিতে ভেট্টিয়ান রাজার চরিত্রে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন রাঘব লরেন্স । সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন তিনি।

রাঘব, কঙ্গনা ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করছেন ভাদিভেলু, রাধিকা শরৎকুমার, লক্ষ্মী মেনন, সৃষ্টি ডাঙ্গে, মিঠুন শ্যাম, মহিমা নাম্বিয়ার, রাও রমেশ, বিঘ্নেশ, রবি মারিয়া, সুরেশ মেনন, টিএম কার্তিক, সুবিক্ষা কৃষ্ণানের মত তারকারা।  

পি ভাসু পরিচালিত ছবিটি তামিল, তেলুগু, হিন্দি, মালায়ালম ও কন্নড় ভাষায় ১৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে দেখতে পাবে দর্শক।

এর আগে ২০০৫ সালে মুক্তি পায় ‘চন্দ্রমুখী’ সিনেমাটি। রজনীকান্ত এবং জ্যোতিকা অভিনীত ১৯ কোটি রুপির বাজেটে নির্মিত চলচ্চিত্রটি প্রায় ৯০ কোটি রুপির ব্যবসা করে তাক লাগিয়ে দেয় সবাইকে।

তবে দর্শকের মনে আগের চন্দ্রমুখীর চেয়ে কঙ্গনা ভালো ছাপ রাখতে পারবে কিনা তা মুক্তির পরেই জানা যাবে।   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ

থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে যা বললেন  

থালাপতি বিজয় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র…
থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে
0
Share