Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

‘প্যারাসাইট’ খ্যাত কোরীয় অভিনেতার মৃ’’ত্যু

লি সং গিউন | ছবি: সংগৃহীত

মারা গেছেন ‘প্যারাসাইট’ খ্যাত কোরীয় অভিনেতা লি সং গিউন। ২৭ ডিসেম্বর ভোরে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি পার্কে গাড়ির ভেতর থেকে তার লা”শ উদ্ধার করা হয়েছে।

অভিনেতার মৃ’’ত্যুর খবরটি নিশ্চিত হওয়া গেছে ইয়োনহাপ থেকে। ইয়োনহাপের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা লি সং গিউনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি চিরকুট। যা একটি সু’’ইসাইড নোট বলেই ধারণা করা হচ্ছে। এদিকে লি’র স্ত্রী জানান, অভিনেতা বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি এই নোটটি পান।

জানা গেছে, মাদক ব্যবহার করার অভিযোগে তদন্তের অধীনে ছিলেন লি। তদন্তের মাঝেই মারা গেলেন তিনি। সম্প্রতি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন দক্ষিণ কোরিয়া সরকার। এই অবস্থান থেকে পার পাচ্ছেন না সেলিব্রিটি থেকে শুরু করে দেশের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিও। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরভাবে তদন্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন লি। ‘প্যারাসাইট’ ছাড়াও তার আরও উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘হেল্পলেস’, ‘অল অ্যাবাউট মাই ওয়াইফ’, ইত্যাদি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ ট্রাম্পকে কড়া সমালোচনা করলেন  

ট্রাম্পের সমালোচনায় মেরিল স্ট্রিপ ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত সেভ আমেরিকা অ্যাক্ট নিয়ে হলিউড অভিনেত্রী মেরিল…
মেরিল স্ট্রিপ ট্রাম্পকে কড়া সমালোচনা

২০২৬ সালে যে ১৫টি বইভিত্তিক চলচ্চিত্র মুক্তি পাচ্ছে 

১৫টি বইভিত্তিক চলচ্চিত্র ২০২৬ সাল বইপ্রেমী ও সিনেমাপ্রেমীদের জন্য খুবই চমকপ্রদ বছর। এ বছরে বেশকিছু সিনেমা মুক্তি…
২০২৬ সালে যে ১৫টি বইভিত্তিক চলচ্চিত্র
0
Share