Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

‘পুষ্পা ২’ মুক্তির আগেই আয় করলো হাজার কোটি!

‘পুষ্পা ২’ সিনেমার পোস্টারে আল্লু অর্জুন | ছবি: আইএমডিবি

আগামী ডিসেম্বরে মুক্তির আশায় থাকা বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’ সিনেমা মুক্তির আগেই ভারতীয় সিনেমার ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়েছেন। কারণ মুক্তির আগেই ১ হাজার কোটি রুপির বেশি আয় করেছে ‘পুষ্পা ২’!

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, ৫০০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে বিভিন্ন ভাষায় প্রদর্শনের স্বত্ব নির্মাতারা ৬৬০ কোটি রুপিতে বিক্রি করেছেন। তেলেগু ভাষার স্বত্ব ২২০ কোটি রুপিতে, হিন্দি সংস্করণের স্বত্ব ২০০ কোটি রুপিতে ও তামিল ভাষার স্বত্ব বিক্রি হয়েছে ৫০ কোটি রুপি।

তবে এখানেই শেষ নয়। ‘পুষ্পা ২’ সিনেমার আন্তর্জাতিক পরিবেশনার স্বত্বটি বিক্রি করা হয়েছে ১৪০ কোটি রুপিতে। ওটিটি, স্যাটেলাইট ও সংগীতের স্বত্ব বিক্রি হয়েছে মোট ৪২৫ কোটি রুপিতে। নাম প্রকাশ্যে না আসা একটি ওটিটি মাধ্যম সিনেমাটির স্বত্ব কিনেছে ২৭৫ কোটি রুপিতে।

সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের একাংশের দাবী, এখন পর্যন্ত ভারতীয় বক্স অফিসে  মুক্তির আগে কোনো ছবি এতো ব্যবসা করতে পারেননি।

প্রসঙ্গত, ২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। ফার্স্ট ডে ফার্স্ট শো থেকেই ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শুরু করে ছবিটি। পর্দার পুষ্পারাজ শ্রীবল্লিকে পছন্দ করেন সবাই। বক্স অফিসেও ছবিটি করে তান্ডব। এই সিনেমায় অর্জুনের সাথে জুটি বেঁধেছেন দক্ষিণী ক্রাশখ্যাত রাশমিকা মান্দানা। দ্বিতীয় ছবিতেও দেখা যাবে এই জুটিকেই আর বিশেষ চমক হিসেবে আইটেম গানে থাকবেন শ্রদ্ধা কাপুর। ‘পুষ্পা ২’ পরিচালনা করেছেন সুকুমার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share