Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

‘পাত্রী চাই’ দিয়ে ফারিণের বলিউড অভিষেক

অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও নির্মাতা বিপ্লব গোস্বামী (কোলাজ করা) | ছবি: ফেসবুক

‘লাপাতা লেডিস’-এর চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামীর ‘পাত্রী চাই’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি ‘পাত্রী চাই’ নির্মাতা জানালেন সেই সুখবর!

সম্প্রতি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে নির্মাতা বিপ্লব জানিয়েছেন, ‘পাত্রী চাই’ ছবিটি বাংলায় আর হচ্ছে না। তবে হচ্ছে, হিন্দিতে! ছবিটির চিত্রনাট্য এখন রয়েছে বম্বেতে। দ্রুত ছবিটি সম্পর্কে ঘোষণা আসছে।’ ‘বাংলাদেশের অনেকের কাজ দেখি। অনেকের কাজে মুগ্ধ। যার মধ্যে ফারিণ অন্যতম। ফারিণকে সিনেমায় নেওয়া প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘লাপাতা লেডিস’ লেখার পর কাছাকাছি সময়ে আমি আরেকটা স্ক্রিপ্ট লিখি। সেটি হলো ‘পাত্রী চাই’। পরিকল্পনা ছিল নিজেই বানাবো দুটো ছবি। কিন্তু এর মধ্যে ‘লাপাতা লেডিস’ নিয়ে গেলেন আমির খান-জি। সেজন্য ‘পাত্রী চাই’ নিজেই বানাবো বলে মনস্থির করেছি। সব ঠিকঠাক। প্রডিউসারও চূড়ান্ত। বাংলাদেশ থেকে ফারিণকে নেবো বলেও ভেবে নিয়েছি।’

নির্মাতা আর যোগ করেন, ‘তখন বন্ধু দীপনকে বললাম তাসনিয়া ফারিণকে লাগবে। একদিনেই তিনি আমাদের কানেক্ট করে দেন। ফারিণকে স্ক্রিপ্ট পাঠাই। ফারিণও পছন্দ করে ফেলেন। সব ঠিকঠাক, কিন্তু হলো না। ফিন্যানসিয়াল ডিজাস্টার হয়েছিল আমার প্রডিউসারের। এরপরও খুব চেয়েছিলাম ছবিটা করার। কিন্তু চাইলেই তো আমরা পারি না। একটা ব্যানার বা লগ্নিকারক তো লাগে। থমকে গেলাম। তখনও ‘লাপাতা লেডিস’রিলিজ হয়নি। হলে হয়তো ক্রাইসিস হতো না। এবং সত্যি সত্যি ‘লাপাতা’ রিলিজের পর ঘটনাটা অন্যদিকেই গড়ালো। বাংলায় ফেল মেরে ঘটনা চক্রে ‘পাত্রী চাই’-এর স্ক্রিপ্ট হিন্দি সিনেমা হিসেবে পিছ করি। আশা করছি এটি এখন হিন্দি সিনেমা হিসেবে বম্বে থেকে হচ্ছে। আমিই নির্মাণ করছি। এটুকু মোটামুটি ফাইনাল।’

শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ও গেল ঈদুল আযহায় কণ্ঠশিল্পী তাহসান খানের সাথে ‘রঙে রঙে রঙিন হব’ দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে আলোচনায় উঠে আসেন ফারিণ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share