Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১৮, ২০২৬

পলক পড়তেই ঈদে পূর্ণিমার চমক

দিলারা হানিফ পূর্ণিমা | ছবি: ফেসবুক

দীর্ঘদিন থেকেই বড় পর্দায় দেখা দিচ্ছেন না চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। যার কারণে অভিনেত্রীর ভক্ত ও অনুরাগীরা পর্দায় তাকে ভীষণ মিস করছিলেন। তবে পূর্ণিমার ভক্তদের জন্য সুখবর হলো- আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রীর সিনেমা!

ঈদে পূর্ণিমা ‘আহারে জীবন’ সিনেমা নিয়ে দর্শকদের মাঝে প্রেক্ষাগৃহে হাজির হবেন। বিষয়টি নিয়ে তিনি জানান, ‘একটা বড় বিরতির পর আমার ‘আহারে জীবন’ মুক্তি পেতে যাচ্ছে। আগে তো বছরে অনেকগুলো সিনেমা মুক্তি পেত। এখন আর সেটা হয় না। কারণ অনেক দিন ধরেই নিয়মিত অভিনয় করছি না।’

অভিনেত্রী আরও যোগ করেন, ‘ঈদে একটা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এটি অবশ্যই আমার জন্য খুশির খবর। একজন অভিনয়শিল্পীর সিনেমা যখন প্রেক্ষাগৃহে মুক্তি পায়, অবশ্যই সেটা তার জন্য ভীষণ আনন্দের। আর সেটি যদি ঈদ উৎসবে হয়, তাহলে তো সেই আনন্দ দ্বিগুণ হয়ে যায়।’

‘আহারে জীবন’ পরিচালনা করেছেন ছটকু আহমেদ। করোনার সময়ের কাহিনী নিয়ে সাজানো হয়েছে সিনেমাটির গল্প। এতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক ও বর্তমান সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। ছবিতে আরও অভিনয় করেছেন অভিনয়শিল্পী সুচরিতা, জয় চৌধুরী, মৌমিতা মৌ প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share