Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

পরীমণির হাতে ‘গোলাপ’

‘গোলাপ’ নামে পলিটিক্যাল থ্রিলার সিনেমা বানাচ্ছেন নির্মাতা সামছুল হুদা। গত মাসের শেষ দিকে এ সিনেমার নায়কের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়েছিলো কিন্তু নায়িকার নাম প্রকাশ করা হয়নি। অবশেষে জানা গেল গোলাপ সিনেমায় নায়ক নিরব হোসেনের সাথে থাকছেন নায়িকা পরীমণি।

গত ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে গোলাপ সিনেমায় নাম লেখান পরীমণি। এতে রূপা চরিত্রে দেখা যাবে পরিমনিকে। নতুন এই সিনেমা নিয়ে পরীমণি বলেন, ‘অ্যাকশন থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি হয়েছে গোলাপের চিত্রনাট্য। অনেক দিন ধরে এমন গল্পের সিনেমায় কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম রূপা। সিনেমার গল্পে রূপা নাচবে, প্রেম করবে এমনকি ফাইটও করবে। গল্প শোনার সময় রূপা চরিত্রটি আমার পছন্দ হয়েছে। পুরো সিনেমায় নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি টুইস্টগুলো দর্শকদের চমকে দেবে।’   

পরিমনি | ছবি: ফেসবুক

পরিচালক সামছুল হুদা বলেন, ‘গল্প চূড়ান্ত হওয়ার পর আমাদের টিমের কাছে মনে হয়েছে রূপা চরিত্রের জন্য পরীমণি পারফেক্ট। তাই তাকে সিনেমাতে চুক্তিবদ্ধ করার জন্য আমি অপেক্ষায় ছিলাম। অবশেষে তিনি আমাদের সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।’

সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। সিনেমাটি তৈরি হচ্ছে গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে। ফেব্রুয়ারিতেই সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা। এদিকে গত শুক্রবার পরীমণি শেষ করেছেন ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং। শুটিং সেট থেকে একটি ভিডিও শেয়ার করে পরীমনি। তাকে বলতে শোনা যায়, ‘এক বছর চার মাসে শেষ হলো ডোডোর গল্পের শুটিং। গল্পের প্রয়োজনেই এত লম্বা সময় লাগল’। এতে পরীর সঙ্গে আছেন সায়মন সাদিক।

এই সিনেমা দিয়েই মাতৃত্বকালীন বিরতি শেষে ২০২৩ সালে সিনেমার কাজ শুরু করেছিলেন পরীমণি। সরকারি অনুদানে ডোডোর গল্প বানিয়েছেন রেজা ঘটক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট
0
Share