Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

পরমব্রত ঢাকার ‘আজব কারখানা’য়

পরমব্রত চট্টোপাধ্যায় | ছবি: গুগল

২০১৬-১৭ সালে বাংলাদেশ সরকারের অনুদান পাওয়া চলচ্চিত্র ‘আজব কারখানা’ ইতিমধ্যে বিশ্বের নানা দেশ ঘুরে এসেছে। সেই সাথে সিনেমার মূল চরিত্র পরমব্রত চট্টোপাধ্যায়ও দুই বাংলার ওপারে ঘুরে আসছেন এবার বাংলাদেশে।

১২ জুলাই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সৈয়দা নিগার বানু রচিত এবং শবনম ফেরদৌসী পরিচালিত চলচ্চিত্র ‘আজব কারখানা’। সিনেমাটির প্রযোজনা করেছেন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক সামিয়া জামান।

এর আগে ২০২২ সালে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয় ‘আজব কারখানা’। উৎসবের ‘এশিয়ান সিলেক্ট: নেটপ্যাক অ্যাওয়ার্ড’ বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয় চলচ্চিত্রটি। একই বছরের ১৫ জানুয়ারি অনুষ্ঠিত ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরমা বিভাগে দেখানো হয় এই চলচ্চিত্রটিকে।

‘আজব কারখানা’ সিনেমার পোস্টার । ছবি: গুগল

২০২৩ সালের অক্টোবরে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ‘গঙ্গা থেকে সিন’ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘আজব কারখানা’।

প্রায় ১৫টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয়া ও দুটি পুরস্কার জেতা ছবিটির প্যারিস প্রিমিয়ারকে এর আগে গুরুত্ব দেয় কর্তৃপক্ষ।

এবার বাংলাদেশে মুক্তি নিয়েও উচ্ছ্বাসিত ছবিটির পরিচালক।

২৭ জুন অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন পরমব্রত নিজেও। সব মিলিয়ে ‘আজব দর্শনের’ অপেক্ষায় আছে দেশবাসী।

ছবিটিতে অন্যান্য শিল্পীদের পাশাপাশি দেখা যাবে বাংলাদেশের টপ মডেল শাবনাজ সাদিয়া ইমিকেও। এ ছাড়া আরও অভিনয় করছেন দিলরুবা দোয়েল, খালিদ হাসান, হেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, মুনতাকা অর্পণ, মাইমুনা মমো ও মাহরিন মান্য।

‘আজব কারখানা’ চলচ্চিত্রের কাহিনি একজন রকস্টারের জীবনকে ঘিরে। রকস্টার রাজীব গ্রামবাংলার বাউলশিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে। চলচ্চিত্রটিতে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে আছে রক ও ফিউশন গান।

এতে ৫টি মৌলিক গান রয়েছে। কবি হেলাল হাফিজের ৪টি কবিতা গান হিসেবে শোনা যাবে এ ছবিতে। এগুলোর মধ্যে তিনটি গানের সংগীতায়োজন করেছে ভাইকিংস, আরেকটি লাবিক কামাল গৌরব। অন্য গানটি করেছে ব্যান্ড সেভেন মিনিটস। ছবির আবহ সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’
0
Share