Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

পদোন্নতি হলো ‘টুয়েলভথ ফেল’ খ্যাত মনোজ শর্মার

বামে ‘টুয়েলভথ ফেল’ সিনেমার পোস্টার, ডানে মনোজ শর্মা । ছবি: গুগল

ডিআইজি থেকে আইজি হয়েছেন ‘টুয়েলভথ ফেল’ হিসেবে খ্যাত ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের (আইপিএস) কর্মকর্তা মনোজ কুমার শর্মা। যার জীবনের গল্প নিয়েই নির্মিত হয়েছে বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমা।

পদোন্নতি হওয়ার খবরটি নিশ্চিত করেছেন স্বয়ং মনোজ কুমার। তিনি তার অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে বিষয়টি জানান। তিনি লেখেন, সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। সেখান থেকে আইজি হলেন।

চলতি মাসেই ২০০৩, ২০০৪ ও ২০০৫ সালের ব্যাচের আইপিএস কর্মকর্তাদের পদোন্নতির অনুমোদন দেন কেন্দ্রীয় সরকার। এতে মনোজ মহারাষ্ট্র পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে বর্তমানে হয়েছেন মহাপরিদর্শক (আইজি)।

উল্লেখ্য যে, ২০১৯ সালে আইপিএস কর্মকর্তা মনোজের জীবনের গল্প নিয়ে ‘টুয়েলভথ ফেল’ নামের একটি উপন্যাস লেখেন ভারতীয় ঔপন্যাসিক অনুরাগ পাঠক। এ উপন্যাস অবলম্বনে একই শিরোনামে সিনেমা বানান বিধু। যেখানে এতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি ও মেধা শঙ্কর। সিনেমাটির ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০২৩ সালের ২৭ অক্টোবর। তখন খুব একটা জনপ্রিয়তা না পেলেও পরবর্তীতে ২৯ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তির পর থেকে দর্শকদের সুনজরে আসে ছবিটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক মারা গেছেন

শোকস্তব্ধ ফিটনেস দুনিয়া ও রিয়েলিটি শোর অনুরাগীরা ফিটনেস তারকা ও সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক পাওয়ার…
সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক মারা গেছেন

পাতায়া থেকে মিম- ‘এমন মুহূর্তগুলো জীবনকে সুন্দর করে তোলে’

বিদ্যা সিনহা মিম থাইল্যান্ডের পাতায়া এলাকায় ভ্রমণে করছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আজ মঙ্গলবার…
পাতায়া থেকে মিম

১৬টি সিনেমা মুক্তি পেতে পারে রোজার ঈদে

ঈদুল ফিতর বাংলাদেশের বর্তমানের সিনেমা শিল্পের মূল উৎসবে পরিণত হয়েছে দুই ঈদ। এই দুই ঈদকে কেন্দ্র করেই নির্মিত…
১৬টি সিনেমা মুক্তি পেতে পারে

অরিজিৎ সিং গাইলেন রোমান্টিক-ড্রামার টাইটেল ট্র্যাক

অরিজিৎ সিং সম্প্রতি বলিউডের প্লে-ব্যাক গানের জগত থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন অরিজিৎ সিং। তবে বিদায় নিলেও…
অরিজিৎ সিং গাইলেন রোমান্টিক
0
Share