Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

নোবেলের চতুর্থ বিয়ে; প্রাক্তন স্ত্রীর ভিন্নমত

বামে সালসাবিল মাহমুদ, ডানে মাইনুল আহসান নোবেল ও ফারজান আরশি । ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। এই নিয়ে চতুর্থবারের মত বিয়ে করে আবারও নেটিজেনদের আলোচনার কেন্দ্রে এলেন তিনি।

বিয়ে করার বিষয়টি নিশ্চিত করেছেন নোবেল নিজেই। তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে ‘লাইফ ইভেন্ট’ যুক্ত করে সবার সাথে খবরটি শেয়ার করেন তিনি। নোবেলের নতুন স্ত্রীর নাম ফারজান আরশি।

ব্যক্তিজীবনে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের কারণে হরহামেশাই আলোচনায় থাকেন গায়ক নোবেল। কিছুদিন আগেই আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এই ঘটনার কিছুদিনের মধ্যেই গায়কের সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর জানান তার প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ। আর্থিক প্রতারণা, বিবাহবিচ্ছেদ ও ম’দ্যপ অবস্থায় থাকার কারণে নানান বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে নোবেলকে নিয়ে সমালোচনা না থামতেই এক তরুণীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন তিনি। ছবিতে তাকে দেখা গেছে সেই তরুণীকে আলিঙ্গনরত অবস্থায়।

মাইনুল আহসান নোবেল ও ফারজান আরশি । ছবি: সংগৃহীত

পোস্টটি শেয়ার করার পর আবারও একই তরুণীর সাথে আলিঙ্গনরত অবস্থায় আরেকটি ছবি পোস্ট করেন নোবেল। এই পোস্টের ক্যাপশনে “ক্যাপশন লেখা লাগবে?” প্রশ্ন করে তিনি ‘আরশি’ নামটি উল্লেখ করেন। নোবেলের নতুন এই প্রেমিকার ছবি প্রকাশের পর নেটিজেনরা ধারণা শুরু করেন, আবারও বিয়ে করেছেন তিনি। পরবর্তীতে সবার ধারণাই সত্যি করে বিয়ের খবর নিশ্চিত করেন ‘সারেগামাপা’ খ্যাত এই গায়ক।

জানা গেছে, ১৫ নভেম্বর বিয়ে করেছেন নোবেল ও আরশি। এই নববধূর বাড়ি খুলনায়। তিনি ছিলেন খুলনার এক ফুড ব্লগারের স্ত্রী।

এদিকে নোবেলের নতুন বিয়ে নিয়ে তার প্রাক্তন স্ত্রী সালসাবিল প্রকাশ করেছেন ভিন্নমত। তিনি জানান, “আরশি নামের ঐ তরুণীকে তুলে এনেছেন নোবেল।” সালসাবিলের মতে, তিনি যতটুকু শুনেছেন- আসলে বিয়ে করেননি নোবেল। তিনি জানান, “মেয়েটির পরিবারের সদস্যরাও গিয়ে আরশিকে আনতে পারেনি। তাদের দুজনকে একসঙ্গে নে’শা করতেও দেখা গেছে।”

সালসাবিল আরও যোগ করেন, “আমার সঙ্গে নোবেলের ডিভোর্স এখনও সম্পন্ন হয়নি। আমি ডিভোর্সের চিঠি পাঠিয়েছিলাম। তখন ডিবি কার্যালয়ে নোবেলকে ডাকা হয়েছিল। সেখানেই সে মুচলেকা দিয়েছিল, নেশা করবে না; অন্য মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়াবে না। এখন দেখছি তার নতুন কাহিনী। অবশ্য আমি তার সঙ্গে সম্পর্ক রাখতেও চাই না।

উল্লেখ্য যে, ভারতের টিভি চ্যানেল জি বাংলার রিয়ালিটি শো ‘সারেগামাপা’র মঞ্চে গান গেয়ে দুই বাংলাতেই জনপ্রিয় হয়েছেন নোবেল। কিন্তু নানান কর্মকাণ্ড করে বিতর্কে জড়িয়ে গানের কারণে নয়, ব্যাক্তিগত জীবনের কারণে নিয়মিত আলোচনায় থাকেন এই গায়ক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share