Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

নায়িকা নয় নিজেকে অভিনেত্রী ভাবি

নায়িকা নয় নিজেকে অভিনেত্রী ভাবি

নায়িকা নয় নিজেকে অভিনেত্রী ভাবি : নাজিফা তুষি

‘হাওয়া’ সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান অভিনেত্রী নাজিফা তুষি। মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমার পর লাপাত্তা হয়ে গেছেন এই অভিনেত্রী। বেশ ধীরগতিতেই এগোচ্ছেন বলা যায়। সাম্প্রতিক কাজসহ নানা প্রসঙ্গে দেশের গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। নায়িকা নয় নিজেকে অভিনেত্রী ভাবি : নাজিফা তুষি। তিনি মনে করেন অভিনয়ই তার আসল পরিচয়, আর দর্শকদের কাছে অভিনেত্রী হিসেবেই পরিচিত হতে চান।

‘হাওয়া’

কেন অন্যদের তুলনায় বেশি বেশি কাজ করছেন না জানতে চাইলে অভিনেত্রী বলেন, আমি শুরু থেকেই বাছবিচার করে কাজ করছি। একটি চিত্রনাট্য পেলাম আর ঝাঁপিয়ে পড়লাম, বিষয়টা এমন নয়। শুধু শুধু কাজের সংখ্যা বাড়াতে চাই না। দর্শক যদি কোনো কাজ গ্রহণই না করে, সেটা করে লাভ নেই। ব্যক্তিগত জীবনের মতোই ক্যারিয়ারে তাড়াহুড়া নেই।

নায়িকা নয় নিজেকে অভিনেত্রী ভাবি
ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

তার এই ধীরে চলার নীতি কবে কেন নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরুতে। তখন নায়িকা চরিত্রের গতানুগতিক প্রেমের গল্পের প্রস্তাব আসছিল। বেশির ভাগ গল্পে একজন নায়কের সাপোর্টিভ ক্যারেক্টারের চরিত্রের প্রস্তাব পেতাম, যাকে নামমাত্র নায়িকা হিসেব দরকার। কিন্তু তথাকথিত বাংলা সিনেমার নায়িকা হতে চাইনি। ভালো চরিত্রের অপেক্ষা করেছি। সেই জায়গা থেকে দিনের পর দিন ক্যারিয়ারে ঝুঁকি নিয়েছি, ধৈর্য ধরেছি।

নামমাত্র নায়িকা কেন হতে চাননি নাজিফা তুষি জানতে চাইলে তিনি ব্যাখ্যা করে বলেন, “নায়িকা নয়, আমি নিজেকে অভিনেত্রী মনে করি। শুরুতে আমার গ্ল্যামারকে সেল করা বা শুধু সৌন্দর্য দেখে আমাকে কেউ ডাকুক, সেটা চাইনি।

নায়িকা নয় নিজেকে অভিনেত্রী ভাবি
‘হাওয়া’

নাজিফা তুষি প্রথম আইসক্রিম সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটান। এরপর করেন বিখ্যাত হাওয়া সিনেমা। সামনে আসতে যাচ্ছে তার দুটি সিনেমা ও সিরিজ। ‘রইদ’ সিনেমার শুটিং শেষ হয়েছে। ‘রঙ্গমালা’র কিছু শুটিং বাকি আছে। এছাড়াও, আবদুল্লাহ মোহাম্মদ সাদের একটি সিরিজ করেছেন তুষি, সামনেই মুক্তি পাবে। নতুন আরেকটি সিনেমার কাজের প্রস্তুতি নিয়ে চলছে এই নায়িকার। নাম প্রকাশ না করলেও জানা গেছে সিনেমাটির নাম ‘আন্ধার’। এটি একটি ভৌতিক গল্প। পরিচালনা করবেন রায়হান রাফী।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ
0
Share