Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ২৯, ২০২৬

নাম বদলে ওপার বাংলায় যাচ্ছে ‘শান’

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত পুলিশ অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত ‘শান’ এবার যাচ্ছে ওপার বাংলায়। তবে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত এই সিনেমা ওপার বাংলার টেলিভিশন চ্যানেলে প্রদর্শিত হতে যাচ্ছে ‘অর্জুন: দ্য সুপার কপ’ নামে।

সম্প্রতি জি বাংলা সিনেমার ইউটিউব পেজে শেয়ার করা হয়েছে ‘শান’ সিনেমার টিজার। যার মন্তব্যের ঘরে অনেকে প্রশ্ন করেছেন, ‘শান সিনেমা অর্জুন: দ্য সুপার কপ নামে চালিয়ে দিচ্ছেন কেন?’ তবে শুধু সিনেমার নাম নয়, বদলে ফেলা হয়েছে কণ্ঠও। সিয়াম, পূজাদের পরিবর্তে এতে শোনা যাবে পশ্চিম বাংলার কণ্ঠাভিনেতাদের গলা।

বিষয়টি নিয়ে ‘শান’ সিনেমার নির্মাতা এম রাহিম জানিয়েছেন, ‘বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে পারবে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিবেশক। এর আগে সিনেমাটি হিন্দি ও তামিল ভাষায় ডাবিং করা হয়েছে। তবে বাংলার বিষয়ে আমার কিছু জানা নেই।’

সিনেমার নাম বদলে যাওয়া প্রসঙ্গে অবাক হয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ নিজেও। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘আমি যত দূর জানি হিন্দি, তামিল, তেলুগুসহ কয়েকটি ভাষায় শানের স্বত্ব বিক্রি করা হয়েছে। তারা কীভাবে সিনেমাটি উপস্থাপন করবেন, সেটা তাদের বিষয়। আমার মনে হয়, সিনেমাটি ভারতের দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতেই এমনটা করা হয়েছে। এ ছাড়া নামসংক্রান্ত কোনো জটিলতা থাকতে পারে।’

উল্লেখ্য, ‘শান’ সিনেমার গল্প লিখেছেন সিনেমার প্রযোজক আজাদ খান নিজেই। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। সিয়াম ও পূজা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখার সুযোগ

ঈদে টেলিভিশনগুলোর জমজমাট আয়োজন ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখানোর আয়োজন করেছে দেশের বিভিন্ন টেলিভিশন…
ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা

রকস্টার ইস্যু – ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের

কনটেন্ট ফাইল না আসায় রকস্টার  ইস্যুতে জটিলতা রকস্টার ইস্যু এখন সিনেমা অঙ্গনে বড় আলোচনার বিষয়। এই রকস্টার…
রকস্টার ইস্যুতে ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের
0
Share