Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

নাবিলা এবার ‘বনলতা সেন’

মাসুমা রহমান নাবিলা | ছবি: ফেসবুক

২০১৬ সালে মুক্তি প্রাপ্ত ‘আয়নাবাজি’-র পর সিনেমায় খুব একটা দেখা যায়নি টেলিভিশন উপস্থাপক ও অভিনয়শিল্পী মাসুমা রহমান নাবিলাকে। বিরতি কাটিয়ে জানা গেলো দুই সুখবর। শাকিব খানের বিপরীতে ‘তুফান’ সিনেমায় থাকছেন নাবিলা। আবার নীরবে ‘বনলতা সেন’ শিরোনামের একটি ছবির শুটিংও শেষ করেছেন তিনি।

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ক্যারিয়ারের দ্বিতীয় ছবি ‘বনলতা সেন’সিনেমা পরিচালনার কাজ এরই মধ্যে শেষ করেছেন, তবে শুটিং পরবর্তী কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। ২০২১-২২ সালের সরকারি অনুদানে নির্মিত ছটিতে গল্পের প্রয়োজনে ঋতুবৈচিত্র্যের বিষয়টি তুলে এনেছেন নির্মাতা। মাত্র আট মাসে শেষ করেছেন সম্পুর্ন শুটিং!

গণমাধ্যমের প্রশ্নে উজ্জ্বল জানিয়েছেন, ‘গল্পের সাথে কোথাও আপোস করিনি। আর নাবিলাকে নেয়ার উদ্দেশ্য গল্পই। কারণ রিত্রটি যেভাবে আমি ভাবছি, তা নাবিলাকে দিয়ে দারুণভাবে করিয়ে নেওয়া সম্ভব।‘

নাবিলা প্রসঙ্গে নির্মাতা আরও জানান, ‘এটুকু বলতে পারি, নাবিলাকে মানুষ যে ধরনের চরিত্রে প্রত্যাশা করে, সে রকমভাবে আমার ছবিতে উপস্থাপন করতে চাইনি। আমি এমন কিছু করতে চেয়েছি, যেমনটা সচরাচর মানুষের চিন্তায় আসে না। শুটিং শেষে আমারও মনে হয়েছে, যেমনটা ভেবেছি, মোটেও মিথ্যা ছিল না।‘

উল্লেখ্য, টেলিভিশন উপস্থাপনা দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন মাসুমা রহমান নাবিলা। পরে নাটকে থেকে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে  চঞ্চল চৌধুরীর বিপরীতে প্রথমবার বড় পর্দায় এসে করেন বাজিমাত।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম
0
Share