Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

দ্বৈত গান গাইলেন অভিনয়শিল্পী সিয়াম-হিমি

নতুন এক পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এবার তারা কেবল অভিনয়শিল্পী নয়, কণ্ঠশিল্পী হিসেবেও উপস্থিত হচ্ছেন। তাদের গানের অভিষেক হতে যাচ্ছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে, যেখানে একসঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তারা।

গানটির কথা লিখেছেন কবির বকুল, এবং সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। গান গাওয়া প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন, “আমি কখনো গান গাইনি। হানিফ সংকেত এবং কবির বকুল ভাই যদি আমাকে তাগাদা না দিতেন, তাহলে হয়তো গান গাওয়ার চিন্তা করতাম না। আমি গানের মানুষ না, এবং ভালোও গাইতে পারি না। তবে তারা আমাকে বলেছিলেন, এটি তোমার দর্শকদের জন্য ঈদ উপহার, তাই গানটি গেয়েছি।”

অন্যদিকে, জান্নাতুল সুমাইয়া হিমি বলেন, “অভিনয়ের বাইরে প্রথমবার গান গাইলাম। কেমন গেয়েছি, সেটা দর্শকরাই ভালো বলতে পারবেন। সত্যি বলতে, বেশ স্নায়ুচাপ অনুভব করছিলাম।”

এর আগে, গত বছর ‘ইত্যাদি’ অনুষ্ঠানে প্রথমবার গান গেয়ে সবাইকে চমকে দিয়েছিলেন হিমি, এবং তার সঙ্গে ছিলেন তাহসান। গানটি সে সময় ব্যাপক আলোচিত হয়েছিল।

এবারও ঈদের বিশেষ আকর্ষণ হিসেবে ‘ইত্যাদি’ প্রচার হবে বিটিভিতে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত, এবং এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, কেয়া কসমেটিক্সের সৌজন্যে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম
0
Share